“গোটা বিশ্বেই চলছে মার্কিন হামলা, অথচ সবাই নীরব” — কাঁদছেন অভিনেত্রী মান্দানা করিমি


প্রকাশিত: ১২:৩৭ ২৩ জুন ২০২৫
মধ্যপ্রাচ্য আবারও রক্তক্ষয়ী উত্তেজনার মুখে। রোববার ভোররাতে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ গোপন পরমাণু স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় অংশ নেয় মার্কিন যুদ্ধবিমান বি-২, যা মাটির নিচে নির্মিত ফোরদো, নাতানজ ও ইসফাহান ঘাঁটিগুলোর ওপর নিক্ষেপ করে বিধ্বংসী বাঙ্কার ব্লাস্টার বোমা। এই হামলার মধ্য দিয়ে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা।
হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “এবার আমাদের পালা। আমেরিকার নৌবহরে পালটা হামলা চালাবে ইরান।” পাশাপাশি তেহরান হুমকি দিয়েছে, তারা বিশ্বব্যাপী তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। কয়েক ঘণ্টার মধ্যেই সেই হুমকি বাস্তবে পরিণত হয়, ফলে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দেয় এবং আন্তর্জাতিক অর্থনীতিতে শঙ্কার সঞ্চার হয়।
এই সঙ্কটময় মুহূর্তে নিজের দেশ ও পরিবার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরানি বংশোদ্ভূত আন্তর্জাতিক অভিনেত্রী মান্দানা করিমি। বর্তমানে ইউরোপে অবস্থানরত এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় জানান, “আমি ঠিক নেই। আমি চেষ্টা করছি স্বাভাবিক থাকতে, কিন্তু পারছি না। প্রতি মুহূর্তে ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। কীভাবে শান্ত থাকব, যখন দেখছি শিশুদের মরতে হচ্ছে? শুধু ফিলিস্তিন বা ইরান নয়, গোটা বিশ্বেই মার্কিন হামলা চলছে। অথচ সবাই নীরব।”
তিনি আরও লেখেন, “আমি ইউরোপের শান্ত রাস্তায় হাঁটছি, কিন্তু মনে হচ্ছে আমি একটা ভূত। আমার একাংশ এখনও ইরানে রয়ে গেছে— যেখানে রয়েছে আমার মা, ভাই, ভাইপো, ভাইজি। মনে হয়, পরের ক্ষেপণাস্ত্রটা হয়তো আমাদের বাড়িতেই পড়বে।”
অভিনেত্রী স্পষ্ট ভাষায় বলেন, “আমাকে ভুল বুঝবেন না। আমরা মৃত্যুকে ভয় পাই না। কিন্তু নিজের দেশকে আগুনে পুড়তে দেখা, এবং সেই আক্রমণকারীদের প্রশংসা শুনতে হওয়া— এটা সহ্য করা যায় না। ইরান শুধু একটি দেশ নয়, ইরান আমার মায়ের হাতের ছোঁয়া, ধুলোর মাঝে জুঁইফুলের গন্ধ, আমার শৈশবের ঘুমপাড়ানি গান। সেই ইরান আজ ধ্বংসের মুখে।”
বিশ্ববাসীর প্রতি আর্জি জানিয়ে মান্দানা করিমি বলেন, “আমি ভালো নেই। দয়া করে আপনারাও চুপ করে থাকবেন না। প্রতিবাদ করুন। আপনারা চুপ থাকলে মনে হবে সত্যিই কিছু ভুল হচ্ছে। এখনই সময় সঠিক অবস্থান নেওয়ার।”
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান যদি পাল্টা হামলা চালায়, তবে গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে সহিংসতা। তাতে একদিকে যেমন মানবিক বিপর্যয় দেখা দেবে, তেমনি বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ, নিরাপত্তা ও অর্থনীতিতে বিপুল নেতিবাচক প্রভাব পড়বে।
এই মুহূর্তে পরিস্থিতি যতটা রাজনৈতিক ও সামরিক, তার চেয়েও বেশি মানবিক। আর সেই মানবিক চিত্রই তুলে ধরছেন মান্দানা করিমির মতো মানুষরা— যারা দূরদেশে থেকেও বুকভরা কান্না নিয়ে নিজের দেশকে দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপে পরিণত হতে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




