জুলাই গণঅভ্যুত্থান দিবসে সায়ানের কণ্ঠে প্রতিবাদের নতুন গান ‘রানি মা’


প্রকাশিত: ০১:১৯ ৭ আগস্ট ২০২৫
সংগ্রামী কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান আবারো প্রতিবাদের ভাষা তুলে ধরেছেন গানে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে তিনি প্রকাশ করেছেন নতুন গান ‘রানি মা’, যেখানে উঠে এসেছে অতীতের যন্ত্রণা, সাহসিকতার স্মৃতি, এবং ভবিষ্যতের আশাবাদী বার্তা।
এর আগে, গত বছর তিনি ‘ভয় বাংলায়’ গানটি গেয়ে আন্দোলনমুখর মানুষকে উৎসাহ যুগিয়েছিলেন। চলতি বছরের শুরুতেও ‘আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’ শিরোনামে গান প্রকাশ করে স্মরণ করিয়েছেন আগুনঝরা দিনগুলোর কথা।
‘রানি মা’ গানটি সায়ান নিজেই লিখেছেন, সুর করেছেন এবং গিটার বাজিয়ে নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন। গানের কথায় উঠে আসে,“বেশি বেশি কথা বলো না, সব বন্ধ করে দিয়ে বসে থাকবে / বলেছিলেন এক রানি মা, তোমরা মুখে-ঠোঁটে তালা মেরে রাখবে।”
ফেসবুকে গানটি প্রকাশ করে সায়ান লিখেছেন,“বাংলাদেশের মানুষ এক দুষ্ট রানীকে পরাস্ত করেছে। আজ সেই গণমানুষের গণঅভ্যুত্থান দিবস। আগামীতেও সকল দুষ্ট শাসক চিরকাল মাটির মানুষের কাছে পরাজিত হবে—এই বিশ্বাস নিয়ে বাঁচব।”
তিনি আরও লেখেন,“স্মরণে রাখি প্রত্যেক শহীদকে, তাদের ব্যাথাহত পরিবারকে, আহত যোদ্ধাকে এবং দেড় যুগের অত্যাচারে পিষ্ট নিপীড়িত প্রাণগুলোকে। সব শেষে স্মরণ করি মানুষের বিজয়কে, যা অনেক ত্যাগে এসেছিল এবং আবারও আসবে।”
সংগীতজীবনে দেড় যুগেরও বেশি সময় ধরে সক্রিয় ফারজানা ওয়াহিদ সায়ান। তার গান প্রতিবাদ, মানবতা ও রাজনৈতিক চেতনার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। তিনি বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন থেকে শুরু করে পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতাল কাণ্ড নিয়ে গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




