ফের গ্রেফতার টিকটকার প্রিন্স মামুন


প্রকাশিত: ১২:৪৬ ১৪ আগস্ট ২০২৫
ঢাকার ভাটারা থানা পুলিশ বৃহস্পতিবার (১৪ আগস্ট) আবারও গ্রেফতার করেছে জনপ্রিয় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে (২৫)। ভাটারা থানার ওসি মো. রাকিবুল হাসান জানিয়েছেন, “বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়েছে।”
প্রসঙ্গত, প্রিন্স মামুনকে এর আগে গত বছরের জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছিল। এই মামলার অভিযোগকারী ছিলেন লায়লা আখতার ফারহাদ। এছাড়া মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগও দায়ের করেছিলেন লায়লা।
যদিও পরে প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তারের মামলাটি ট্রাইব্যুনালে খারিজ করা হয়। গত ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালত এ আদেশ ঘোষণা করেন। এই তথ্য সংবাদমাধ্যমে নিশ্চিত করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া।
প্রিন্স মামুনের সামাজিক মিডিয়া জগতে উত্থান মূলত ‘টিকটক’ ও ‘লাইকি’ প্ল্যাটফর্মের মাধ্যমে। তিনি নিজের তৈরি মিউজিক ভিডিও ও অন্যান্য কনটেন্ট সেখানে পোস্ট করতেন, যা তাকে তরুণ প্রজন্মের মধ্যে পরিচিতি এবং ব্যাপক জনপ্রিয়তা দিয়েছে।
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর




