নারী ভক্তের ‘চরম নাচ’ ভিডিও ভাইরাল, আতিফও সমালোচনায়


প্রকাশিত: ০৪:৩৫ ৩ সেপ্টেম্বর ২০২৫
পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে এক কনসার্টে পারফর্ম করেছেন। তবে এই অনুষ্ঠানে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক সৃষ্টি করেছে।
কনসার্ট চলাকালীন এক নারী ভক্ত আচমকা মঞ্চে উঠে পড়েন। এরপর তিনি গানের তালে তালে অদ্ভুতভাবে নাচতে শুরু করেন এবং ঠোঁট মিলিয়ে গানকে আরও ‘উজ্জীবিত’ করার চেষ্টা করেন। একপর্যায়ে নাচতে নাচতে তিনি মঞ্চ থেকে নেমে যান।
এই ঘটনার একটি ভিডিও দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখার পর নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। অনেকে তরুণীর আচরণকে অস্বাভাবিক উল্লেখ করেছেন, কেউ কেউ তার মানসিক সুস্থতাও নিয়ে প্রশ্ন তুলেছেন।
একজন লিখেছেন, “সংগীত মানুষকে পাগল, অস্বাভাবিক ও পঙ্গু করে দিয়েছে। এমন মানুষ দেখলে হাসি আসে।” অন্য একজন মন্তব্য করেছেন, “এটি চরম মূর্খতা, মানুষ মনে করে এমন কাজ তাদের আধুনিক ও আপডেটেড করে।”
শুধু ওই নারী ভক্তই নয়, আতিফ আসলামও সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি তার বাবা মারা গিয়েছেন, তবুও তিনি কনসার্ট চালিয়ে যাচ্ছেন, যা কিছু দর্শকের কাছে বিতর্কিত মনে হয়েছে।
এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় আলোচনা থেমে নেই। অনেকেই শিল্পীর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন, আবার কেউ কেউ তরুণীর আচরণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




