ভয়ের রাজত্ব করতে ঢাকায় আসছে হলিউড সিনেমা


প্রকাশিত: ০৩:৩৮ ৪ সেপ্টেম্বর ২০২৫
হলিউডের ইতিহাসে অন্যতম সফল হরর ফ্র্যাঞ্চাইজি ‘দ্য কনজুরিং’ আবারও দর্শকদের মাঝে ভয় জাগাতে প্রস্তুত। এ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির আটটি সিনেমা মুক্তি পেয়েছে, যার প্রতিটিই বক্স অফিসে সাফল্য এনেছে। সর্বশেষ ২০২১ সালে মুক্তি পাওয়া ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’ করোনা মহামারির মাঝেও আশাতীত জনপ্রিয়তা পেয়েছিল।
চার বছর পর এবার মুক্তি পাচ্ছে নবম কিস্তি ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’। আগামী ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও বড় পর্দায় দেখা যাবে এই সিনেমা।
মাইকেল শ্যাভস পরিচালিত নতুন এ কিস্তিতে আবারও দেখা যাবে প্যাট্রিক উইলসন ও ভেরা ফারমিগাকে। তাঁরা এড ও লরেন ওয়ারেন চরিত্রে অভিনয় করছেন, যাঁরা প্যারানরমাল তদন্তকারী হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। প্রযোজক হিসেবে আগের মতোই যুক্ত আছেন জেমস ওয়ান ও পিটার সাফরান।
এবারের কাহিনি তৈরি হয়েছে ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার স্মার্ল পরিবারকে ঘিরে ঘটে যাওয়া ভয়ংকর এক অলৌকিক ঘটনার ওপর। দম্পতি জ্যাক ও জ্যানেট স্মার্ল তাঁদের বাড়িতে অদ্ভুত গন্ধ, ভীতিকর শব্দ, কালো ছায়া এবং শারীরিক আঘাতের মতো ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হন। পরবর্তীতে তাঁরা বিষয়টি প্রকাশ্যে আনেন, যা সে সময় সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে এবং তাঁদের লেখা বইয়েও স্থান পায়।
সব মিলিয়ে, আগের ধারাবাহিকতার মতোই ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’ হতে চলেছে ফ্র্যাঞ্চাইজির আরেকটি সফল সংযোজন। হররপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে বড় পর্দায় এক রোমহর্ষ অভিজ্ঞতা হয়ে উঠবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




