গাজায় ছয় বছরের শিশুর করুণ মৃত্যু ,কী ঘটেছিল?


প্রকাশিত: ০৩:২২ ১০ সেপ্টেম্বর ২০২৫
হিন্দ রজব মাত্র ছয় বছর বয়সে জীবনের অগণিত স্বপ্ন নিয়ে বেঁচে থাকার আকুতি জানিয়েছিল। কিন্তু গত বছর ইসরায়েলি সৈন্যদের হামলায় সে বাঁচতে পারেনি। তার ভয়ঙ্কর ও আকুতিময় কণ্ঠের রেকর্ডিং আজ বিশ্বজুড়ে মানুষের হৃদয় স্পর্শ করছে।
চলতি বছর হিন্দকে কেন্দ্র করে তিনটি সিনেমা নির্মিত হয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত হলো ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও গ্র্যান্ড জুরি পুরস্কার পাওয়া এই সিনেমায় শিশুটিকে কোনো ফ্রেমে দেখা যায়নি; পুরো সিনেমা জুড়ে কেবল তার ভয়াবহ অভিজ্ঞতার মুহূর্তগুলোকে ধারণ করেছে অডিওর মাধ্যমে।
সিনেমার মূল দৃশ্যটি ঘটে, যখন হিন্দ এবং তার ১৫ বছর বয়সী চাচাতো বোন লিয়ান গাড়িতে আটকা পড়ে। গাড়িটি ইসরায়েলি ট্যাংকের হামলার মুখে পড়ে। শিশুটি ভয়ে ফোন করে উদ্ধারকারীদের আকুতি জানায়, কিন্তু গোলাগুলির কারণে বারবার সংযোগ বিচ্ছিন্ন হয়। রেড ক্রিসেন্টের সদস্যরা তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত হিন্দ বাঁচতে পারেনি।
১২ দিন পর তার লাশ উদ্ধার করা হয়। এই নৃশংস ঘটনার অডিও রেকর্ডিং থেকে নির্মিত সিনেমা শুধু হিন্দকে ফিরিয়ে আনতে পারবে না, তবে তার কণ্ঠস্বরকে সীমানা পেরিয়ে পৃথিবীর সব মানুষকে ন্যায়বিচারের আহ্বান জানাবে।
পরিচালক কাওথের বেন হানিয়া বলেন, “সিনেমা হিন্দকে ফিরিয়ে আনতে পারবে না, তবে তার কণ্ঠকে ধরে রাখবে এবং প্রতিধ্বনি ছড়িয়ে দেবে যতক্ষণ না ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




