লালন কন্যা ফরিদা পারভীনের শেষ যাত্রা: শহীদ মিনারে মানুষের ঢল


প্রকাশিত: ০৭:১১ ১৪ সেপ্টেম্বর ২০২৫
চোখ ছলছল, হাতে ফুল—মুষলধারে বৃষ্টির মধ্যেও ফরিদা পারভীনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ। শনিবার রাত সোয়া ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দেশের কিংবদন্তি লালনগীতি শিল্পী ফরিদা পারভীন। তাঁর মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন।
আজ বেলা ১১টা ৫০ মিনিটে ফরিদা পারভীনের মরদেহ শহীদ মিনারে পৌঁছে। শেষ শ্রদ্ধার আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, সহযোগিতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস)। অনুষ্ঠানে এক ভিডিও কলে অংশ নেন সংগীতশিল্পী রুনা লায়লা এবং তিনি ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা জানান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানসহ আরও অনেকে ফুলেল শ্রদ্ধা জানান।
বিএনপির সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও চিত্রনায়ক উজ্জ্বল বলেন, “আমরা একজন লেজেন্ডারি শিল্পীকে হারিয়েছি। এই শূন্যতা পূরণ হওয়ার নয়।” বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, “ফরিদা পারভীন দেশাত্মবোধক গান ও লালনের গান প্রসারে অসামান্য অবদান রেখেছেন। শেষ জীবনে তিনি এক ‘লালন সাধক’ হিসেবেই জীবন যাপন করেছেন, যা তাঁকে একজন অনন্য শিল্পী ও সংস্কৃতিকর্মী হিসেবে চিহ্নিত করে।”
ভারী বৃষ্টিকেও উপেক্ষা করে শহীদ মিনারে সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। কেরানীগঞ্জ থেকে ছুটে এসেছেন তাওহীদের পাঠশালার খাদেম আলী আরিফ আকবর, তিনি জানান, “তিনি লালনের বাণীকে সহজভাবে জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং বাউলবাদের গান ঢাকায় পৌঁছে দিয়েছেন।”
ফরিদা পারভীনের স্বামী, বংশীবাদক গাজী আবদুল হাকিম বলেন, “শ্রদ্ধা জানানোর জন্য যারা এসেছেন, তাঁদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।”
শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়ায় নেওয়া হয়। বাদ মাগরিব তাঁকে কুষ্টিয়ার সমাধিস্থলে সমাহিত করা হবে। এই অনুষ্ঠানে বাংলাদেশ বেতার, জাতীয় জাদুঘর, কবি নজরুল ইনস্টিটিউট, বাংলা একাডেমি, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
ফরিদা পারভীনের অবদান শুধু বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে নয়, লালনগীতির জনপ্রিয়তা ও বাউলসংগীতের প্রসারেও অমর হয়ে থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




