৯৮তম অস্কারে বাংলাদেশের ৫ সিনেমা—ইতিহাস গড়বে কোনটি?


প্রকাশিত: ০১:০৩ ১৯ সেপ্টেম্বর ২০২৫
৯৮তম অস্কার অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে অংশগ্রহণের জন্য জমা পড়েছে পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এই ছবিগুলোর মধ্য থেকে একটি সিনেমাকে মনোনীত করে পাঠাবে অস্কার বাংলাদেশ কমিটি।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে গঠিত অস্কার কমিটি চলতি মাসের শুরুতে চলচ্চিত্র আহ্বান করে। জমা দেওয়ার শেষ সময় ছিল ১৬ সেপ্টেম্বর।
জমা পড়া পাঁচটি সিনেমা
১. সাবা
২. বাড়ির নাম শাহানা
৩. নকশিকাঁথার জমিন
৪. প্রিয় মালতী
৫. ময়না
এই পাঁচটি ছবির মধ্যে বাড়ির নাম শাহানা মুক্তি পাচ্ছে আজ শুক্রবার এবং সাবা মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর। বাকি তিনটি ছবি ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
নির্বাচনের প্রক্রিয়া
অস্কার কমিটির সভাপতি ও বিএফএফএস সভাপতি জহিরুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যেই একটি নির্বাচক কমিটি গঠন করা হয়েছে। আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে চলচ্চিত্রগুলো দেখা শুরু হবে এবং ২৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, “চলচ্চিত্রগুলো ব্যক্তিগতভাবে এবং একসঙ্গে বসে পর্যালোচনা করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড পূরণকারী সিনেমাগুলোর মধ্য থেকে একটি নির্বাচন করে পাঠানো হবে।”
গুরুত্বপূর্ণ সময়সীমা
সিনেমা পাঠানোর শেষ সময়: ৩১ সেপ্টেম্বর
শর্টলিস্ট ঘোষণা: ১৬ ডিসেম্বর
চূড়ান্ত মনোনীত পাঁচটি সিনেমার তালিকা প্রকাশ: ২০২৬ সালের প্রথম প্রান্তিকে
৯৮তম অস্কারের আসর: ১৫ মার্চ ২০২৬
বাংলাদেশ থেকে জমা পড়া সিনেমাগুলোর মধ্যে কোনটি শেষ পর্যন্ত অস্কারের দৌড়ে অংশ নেবে, তা নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




