'বিয়ে নিয়ে অনুভূতি আতঙ্কের মতো' — তবু ফের বিয়ের পিঁড়িতে ফারিয়া


প্রকাশিত: ০৫:০৪ ২০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম সংসার ভাঙনের প্রায় পাঁচ বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। শুক্রবার বাদ আসর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই।
ফারিয়ার দ্বিতীয় স্বামী তানজিম তৈয়ব, রাজশাহীর বাসিন্দা। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
এর আগে ২০১৮ সালে শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে, যিনি একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক ছিলেন। তিন বছরের প্রেমের পর তাদের আংটিবদল হয় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এবং ২০১৯ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হয় জমকালো বিয়ের অনুষ্ঠান। কিন্তু সেই দাম্পত্য টেকেনি বেশিদিন। ২০২০ সালের ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদপত্রে সই করেন ফারিয়া ও অপু।
বিয়ের বিষয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শবনম ফারিয়া বলেন, “বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল—আতঙ্কের চেয়েও কম নয়। বিবাহবিষয়ক নানা জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আর ফিরে আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।”
দ্বিতীয় বিয়ের খবর জানাজানি হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইছে। বন্ধু, সহকর্মী ও ভক্তরা নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন ফারিয়াকে।
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ঢাকায় আসছেন অনুপম রায়, উন্মুক্ত হলো ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টের টিকিট
- রপ্তানিতে নতুন সুযোগ, বিদেশি ক্রেতার কাছে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন উদ্যোক্তারা
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এসএসএফে নিয়োগ, আবেদন ৫ জুলাই পর্যন্ত
- গোলের পর হাতজোড় করে ক্ষমা চাইলেন সুইডিশ তারকা, কারণ জানলে অবাক হবেন
- সম্পত্তি নিয়ে বিরোধ: মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে কারাগারে
- শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি আনছে যুক্তরাজ্য
- তামাক ও মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ ছাড়া স্বাস্থ্য বাজেটের সুফল মিলবে না: স্বাস্থ্যমন্ত্রী
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- মাদরাসার সরকারি চাল বিতর্কে মুখ খুলল জামায়াত
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি, সঙ্গে মিলল ৭ পাসপোর্ট
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- হটস্পট ৩০ উপজেলায় কমছে হাম সংক্রমণ, টিকাদানে মিলছে ইতিবাচক ফল




