আমার ১২টা বিয়ে করার ইচ্ছে!—গুঞ্জনের জবাবে মুখ খুললেন পরীমনি


প্রকাশিত: ১১:৩৭ ৬ অক্টোবর ২০২৫
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি মানেই যেন প্রেম-বিয়ে আর গুঞ্জনের এক রোমাঞ্চকর গল্প। এক দশকের ক্যারিয়ারে অসংখ্যবার প্রেমের খবর নিয়ে শিরোনাম হয়েছেন তিনি। তবে এসব গুঞ্জনকে খুব একটা গুরুত্ব দেন না পরী। বরং, নিজের মতো করেই বাঁচতে ভালোবাসেন এই জনপ্রিয় নায়িকা। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠানে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে এসে অকপটে কথা বলেছেন নিজের জীবন, প্রেম, এবং বিয়ে নিয়ে।
অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খান যখন তাঁকে প্রশ্ন করেন, “শেখ সাদি কি তোমার বয়ফ্রেন্ড?”, পরীমনি হাসতে হাসতে উত্তর দেন, “ও আমার ছোট ভাইয়ের মতো।” এরপর সঞ্চালক জানতে চান, “এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল?” জবাবে পরীমনি বলেন, “না।” আবারও প্রশ্ন আসে—“তাহলে কি কারও সঙ্গে সম্পর্কে আছো?” উত্তরে তিনি বলেন, “জানি না। আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আসলে আমার মনে হয় আমি সারাক্ষণ প্রেমে আছি—এবং এটা থাকা ভালো।”
ক্যারিয়ারের শুরু থেকেই পরীমনিকে ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জনের শেষ নেই। কখনো চিত্রনায়ক সিয়াম আহমেদ, কখনো তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। তবে এবার নিজ মুখে স্বীকার করলেন নিজের প্রথম বিয়ের কথাও। অনুষ্ঠানে তিনি জানান, অভিনয়ে আসার আগেই খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। ইসমাইলের মৃত্যু নিয়ে গত বছর নানা গুঞ্জন ছড়িয়েছিল—যার কিছুটা সত্যি বলেই ইঙ্গিত দেন পরীমনি। তিনি বলেন, “হ্যাঁ, ইসমাইল আমার সৎস্বামী ছিল।”
যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, মোট কতবার বিয়ে করেছেন, পরীমনি বলেন, “একবার।” সঞ্চালক তখন মজার ছলে বলেন, “শরীফুল রাজের কথাই বলছো, তাই না? তাহলে বাকি বিয়েগুলোর খবর আমরা পাই না কেন?” পরীমনি হেসে জবাব দেন, “জানি না, ওরা মনে হয় সৎস্বামী! যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।”
শরীফুল রাজের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে পরীমনির মতামতও স্পষ্ট। তিনি বলেন, “আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।” চার বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে শরীফুল রাজের সঙ্গে তাঁর পরিচয় হয়, সেখান থেকেই প্রেম এবং পরবর্তীতে বিয়ে। তাঁদের সংসারে আসে এক পুত্রসন্তান। তবে পরে সম্পর্কের টানাপোড়েনে আলাদা হয়ে যান দুজনই। এখন পরীমনি সন্তানের সঙ্গে ও নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, আর রাজও তাঁর নিজের মতো করে কাজ করছেন।
অনুষ্ঠানে যখন সঞ্চালক মজা করে জানতে চান, “তুমি কতবার বিয়ে করতে চাও?”, পরীমনি হেসে বলেন, “আমার ১২টা বিয়ে করার ইচ্ছে আছে! ছোটবেলা থেকেই বলতাম, আমি এক ডজন বিয়ে করব। তখন ভাবিনি, মজার এই কথাটাই একদিন এমন গুঞ্জনে পরিণত হবে!”
পরীমনির জীবনের প্রেম ও বিয়ের গল্প যেন এক চলমান সিনেমা। কৈশোর পেরোনোর পরপরই প্রথম বিয়ে, তারপর পরিচালক কামরুজ্জামান রনির সঙ্গে প্রেম ও বিয়ে—যেটিও টেকেনি বেশিদিন। এরপর শরীফুল রাজের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদ। প্রতিটি অধ্যায়ই ভিন্ন অভিজ্ঞতা, ভিন্ন গল্প।
তবে সবকিছু ছাপিয়ে আজও পরীমনি প্রাণবন্ত, হাসিখুশি, এবং নিজের জীবনের নিয়ন্ত্রণে সম্পূর্ণ আত্মবিশ্বাসী। প্রেমে পড়া, বিয়ে করা কিংবা জীবন থেকে উঠে দাঁড়ানো—সবই তাঁর কাছে জীবনেরই অংশ। তাঁর ভাষায়, “আমি নিজেই বিশ্বাস করি না যে আমি সিঙ্গেল। প্রেম আমার জীবনেরই একটা অংশ, এবং এটা থাকাটাই ভালো।”
পরীমনির এই অকপট স্বীকারোক্তি আবারও প্রমাণ করল—ঢালিউডের এই নায়িকা যেমন সাহসী পর্দায়, তেমনি বাস্তব জীবনেও নিজের গল্প বলতে দ্বিধাহীন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




