বলিউডের যে তারকারা ব্যবহার করেন না সোশ্যাল মিডিয়া


প্রকাশিত: ০২:১১ ২৯ জুলাই ২০২৪
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়া মানুষ প্রায় অচল। তবে বলিউডে জনপ্রিয়তায় শীর্ষ থাকা অনেক তারকা রয়েছেন, সোশ্যাল মিডিয়া থেকেই নিজেদের দূরে সরিয়ে রাখেন। বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে তারা এই তথ্য দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক তাদের সম্পর্কে-
আমির খান
সোশ্যাল মিডিয়াকে অবসর যাপনের বিকল্প বলে মানতে নারাজ আমির খান। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, কাজের ফাঁকে বই পড়েন তিনি। মাঝেমধ্যেই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অযথা সময় নষ্ট করতে পছন্দ করেন না এই অভিনেতা।
রেখা
বলিউডের চির সবুজ খ্যাত অভিনেত্রী রেখাও ব্যবহার করেন না কোনো সোশ্যাল মিডিয়া। কারণ, চর্চায় থাকতে একেবারেই পছন্দ করেন না এই অভিনেত্রী। তাই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে দূরে রাখেন তিনি।
সাইফ আলী খান
সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে একেবরেই যুক্ত নন বলিউড অভিনেতা সাইফ আলী খান। সম্প্রতি, ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার একটি গোপন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে। যেটা মাঝেমধ্যে প্রয়োজন হলে ব্যবহার করেন।
রানি মুখার্জি
সোশ্যাল মিডিয়া নয়, অবসরে মেয়ে আদিরার সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করেন রানি মুখার্জি। সোশ্যাল মিডিয়ায় একেবারেই দেখা যায় না তাকে।
রণবীর কাপুর
বলিউড অভিনেতা রণবীর কাপুরও ব্যবহার করেন না সামাজিক যোগাযোগমাধ্যম। কারণ, সোশ্যাল মিডিয়াকে একপ্রকার সময় নষ্টের মূল কারণ হিসেবে মনে করেন তিনি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




