খালেদা জিয়ার প্রয়াণে নগরবাউল জেমসের গভীর শোক প্রকাশ


প্রকাশিত: ০২:১৯ ৩০ ডিসেম্বর ২০২৫
বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দেশের এই প্রতিশ্রুতিবদ্ধ রাজনৈতিক নেত্রীর মৃত্যুতে শুধু সাধারণ মানুষ নয়, শোবিজ অঙ্গনের সেলেবরাও শোক প্রকাশ করেছেন।
নগরবাউল জেমস তার ফেসবুক স্ট্যাটাসে খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়েছেন। তিনি লিখেছেন, নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শোক অনুভব করছি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জেমস খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রার্থনা করেছেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচু মাকামে স্থাপন করেন। পাশাপাশি তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সংবেদনাও প্রকাশ করেছেন।
১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে পুরো দেশ শোকস্তব্ধ এবং শোবিজ অঙ্গনেরও শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




