সংঘর্ষে পরিচালক রিয়াজুল রিজু আহত

রিয়াজুল রিজু। ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৯:৩৫ ৫ আগস্ট ২০২৪
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সংঘর্ষে আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক রিয়াজুল রিজু। রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের পাশে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিলেন তিনি। সেখানে হঠাৎ শিক্ষার্থীদের ধাওয়া দেয় পুলিশ। এই সময় ছররা গুলির আঘাতে আহত হয়েছেন এই চিত্র পরিচালক।
জানা গেছে, তার শরীরের চারটি স্থানে ছররা গুলি লেগেছে। এখন বাসায় চিকিৎসা চলছে।
দেশের একটি গণমাধ্যমকে ঘটনার কথা জানিয়ে রিজু বলেন, ‘আমি পরিচালনার পাশাপাশি সাংবাদিকতা করি। যে কারণে টাঙ্গাইলে অনেক সাংবাদিক বন্ধুবান্ধব আছেন। তাদের সঙ্গেই কথা হচ্ছিল। পাশেই কিছুটা দূরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছিল। অনেক শব্দ পাচ্ছিলাম। হঠাৎ শিক্ষার্থীরা দৌড়াতে শুরু করে। এমন সময় পুলিশের ছোড়া গুলি এসে আমার শরীরে লাগে। কিছু বুঝে ওঠার আগেই চারটি গুলি লেগেছে।’
আহত হওয়ার পর প্রথমে টাঙ্গাইলের হাসপাতালে চিকিৎসা নেন রিজু। এখন বাসায় তার শুশ্রূষা চলছে।
শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রিজু আরও যোগ বলেন, ‘আমি শুরু থেকেই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সঙ্গে সায় দিয়েছি। কিন্তু এখানে নিরপরাধ শিক্ষার্থীদের ওপর গুলি করছে দেশের রাষ্ট্রব্যবস্থা। এটা স্বাধীন কোনো দেশে হতে পারে না। আমি শিক্ষার্থীদের সঙ্গে আছি।’
উল্লেখ্য, ২০১৫ সালে নিজের প্রথম সিনেমা দিয়ে চলচ্চিত্রে দেশের সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রিজু। তার প্রথম ছবি ‘বাপজানের বায়োস্কোপ’ আটটি ক্যাটাগরিতে পুরস্কার জয় করে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




