ধ্বংসস্তূপ হলো গানবাংলা টেলিভিশন

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সংগীতভিত্তিক টেলিভিশন চ্যানেল গানবাংলা

প্রকাশিত: ১০:৪৪ ৫ আগস্ট ২০২৪
রোববার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সোয়া ৬টার মধ্যে এ ঘটনা ঘটে। রাজধানীর প্রগতি সরণীতে অবস্থিত ভবনটির বেশিরভাগ ফ্লোরজুড়েই ছিল চ্যানেলটির স্টুডিও। ঘটনায় কোটি টাকা মূল্যের যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে গানবাংলা সংশ্লিষ্ট একটি সূত্র।
ফেসবুকে একটি পোস্ট দিয়ে ঘটনাটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস।
গানবাংলা ভবন আক্রান্তের একটি ভিডিওতে দেখা গেছে, ৮ থেকে ১০ তলা এই ভবনের বাইরের প্রায় সব কাচ ভাঙা। এমনকি ভেতরের সব যন্ত্রাংশ ভেঙে বাইরে ফেলে দেওয়া হচ্ছে। ভবনের সামনে জ্বলছিল আগুন। গানের চ্যানেলের ওপর কেন এমন আক্রোশ? জানতে চাইলে কোনও জবাব দিতে পারেননি তাপস। ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছেন তিনি।
গানবাংলা চ্যানেলে বিভিন্ন সময় দেশের প্রায় সব সংগীতশিল্পীকে গাইতে দেখা গেছে। এ ছাড়া সরকারি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করতেন তাপস। অনেকেই বলছেন, সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি সর্বমহলেরই জানা। সে কারণেও বিক্ষুব্ধ জনতা চ্যানেলটিতে ধ্বংসযজ্ঞ চালিয়ে থাকতে পারে। কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ টেলিভিশনেও আগুন দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




