৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস


প্রকাশিত: ০১:৪৪ ৬ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে নিহত হয়েছেন হলিউডের প্রবীণ অভিনেতা জেমস হ্যান্ডি। নিহত এই অভিনেতার বয়স ছিল ৮১ বছর। এ ঘটনায় তার প্রেমিকার ৪৪ বছর বয়সী ছেলে মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনার দিন সকালে ৯১১ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিনেতাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, অভিযুক্ত মাইকেল গ্লেডহিল নিজেই জরুরি নম্বরে ফোন করে জানান যে তিনি একজনকে হত্যা করেছেন। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। তদন্তে জানা গেছে, তিনি নিহত অভিনেতার প্রেমিকার ছেলে এবং মায়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
নিউইয়র্কে জন্ম নেওয়া জেমস হ্যান্ডি প্রায় ছয় দশক ধরে চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় প্রজেক্টে অভিনয় করেন।
তিনি ‘টপ গান: ম্যাভেরিক’, ‘জুমানজি’, ‘লোগান’, ‘এনসিআইএস’, ‘ল অ্যান্ড অর্ডার’, ‘সিএসআই: নিউইয়র্ক’, ‘দ্য ওয়েস্ট উইং’সহ বহু জনপ্রিয় সিনেমা ও সিরিজে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন।
তার সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’, যেখানে তিনি একটি ছোট চরিত্রে অভিনয় করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




