প্রয়াত কারিনাকে বিশেষ সম্মাননা দেবে চরকি, অ্যাওয়ার্ডসে আবেগঘন শ্রদ্ধা


প্রকাশিত: ০৩:০৩ ১৩ জুন ২০২৬
ওটিটি প্ল্যাটফর্ম চরকি তাদের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আসন্ন ‘চরকি কার্নিভাল’-এ প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে। জনপ্রিয় এই শিল্পীর স্মরণে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত, যা এবারের আয়োজনে একটি আবেগঘন মুহূর্ত তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ জুলাই অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন। সেখানে ২০২৩ ও ২০২৪ সালে প্ল্যাটফর্মে প্রকাশিত বিভিন্ন কনটেন্ট থেকে সেরা কাজগুলোকে পুরস্কৃত করা হবে। তবে প্রয়াত কারিনার নাম এবার প্রতিযোগিতার বাইরে রেখে তাকে আলাদাভাবে সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, কারিনার কাজ ও অবদান দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তিনি এখন আর প্রতিযোগিতার অংশ নন, বরং তার স্মৃতি ও অবদানই তাকে বিশেষ মর্যাদায় রাখছে। তাই তাকে বিশেষভাবে সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে তিনি ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রী (নারী) বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। তবে তার আকস্মিক মৃত্যুতে তাকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এবারের চরকি অ্যাওয়ার্ডসে সেরা কনটেন্ট হিসেবে মনোনীত হয়েছে একাধিক জনপ্রিয় ওয়েব ফিল্ম ও সিরিজ। দর্শকরা অনলাইনে ভোটের মাধ্যমে তাদের পছন্দের কনটেন্ট ও শিল্পীদের নির্বাচন করতে পারছেন।
চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সম্মাননা শুধুমাত্র একটি পুরস্কার নয়, বরং কারিনার কাজ ও স্মৃতির প্রতি একটি আনুষ্ঠানিক শ্রদ্ধাঞ্জলি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




