আইয়ুব বাচ্চুর গানের পরিবর্তন নিয়ে সমালোচনা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি


প্রকাশিত: ০২:৩৭ ২৪ আগস্ট ২০২৬
কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রকাশিত হয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। ২০টি জনপ্রিয় গান নিয়ে সাজানো এই অ্যালবামে সমসাময়িক বিভিন্ন ব্যান্ড ও শিল্পী নতুন করে গানগুলোর সংগীতায়োজন করেছেন। অ্যালবাম থেকে পাওয়া অর্থ আইয়ুব বাচ্চু জাদুঘর তৈরির কাজে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। তবে অ্যালবাম প্রকাশের পর কয়েকটি গান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
গত ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে ইউটিউবে প্রকাশ করা হয় অ্যালবামের প্রথম গান ‘রুপালি গিটার’। এতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। এরপর এখন পর্যন্ত অ্যালবামের সাতটি গান প্রকাশিত হয়েছে। এর মধ্যে অদিত রহমানের কণ্ঠে ‘ঘুমন্ত শহরে’ গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা ও সমালোচনা দেখা যাচ্ছে। নতুন সংগীতায়োজনের পাশাপাশি গায়কীতিতেও পরিবর্তন আনা হয়েছে গানটিতে।
আইয়ুব বাচ্চুর ভক্তদের একটি অংশের অভিযোগ, নতুন গায়কী ও পরিবেশনার ধরন যুক্ত করতে গিয়ে মূল গানের আবেগ ও আবেদন নষ্ট হয়েছে। কেউ কেউ এটিকে প্রয়াত শিল্পীর সৃষ্টির প্রতি অসম্মান বলেও মন্তব্য করেছেন। গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার দাবিও উঠেছে। দাবি পূরণ না হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন কয়েকজন শ্রোতা। তবে একই সময়ে আইয়ুব বাচ্চুর অন্যান্য গান নতুন করে পরিবেশন করে প্রশংসাও পেয়েছেন কয়েকজন শিল্পী। বিশেষ করে মোল্লা বাবুর গাওয়া ‘কষ্ট কাকে বলে’ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।
‘উত্তরাধিকার’ অ্যালবাম ও ‘ঘুমন্ত শহরে’ গানটি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মোল্লা বাবু। তিনি বলেন, আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা রেখেই তিনি যতদিন বেঁচে থাকবেন তার গান গাইতে চান। অ্যালবামের গানগুলো সুন্দর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখে আগ্রহ নিয়ে ‘ঘুমন্ত শহরে’ শুনলেও গানটিতে আইয়ুব বাচ্চুর মূল গানের আবেদন খুঁজে পাননি বলে জানান।
এদিকে ‘উত্তরাধিকার’ প্রকল্পকে ঘিরে আলোচনায় এসেছে এলআরবিতে আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সহযাত্রী ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদের নাম। তবে এক দীর্ঘ পোস্টে তিনি স্পষ্ট করেছেন, এই প্রকল্পের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি জানান, প্রকল্পটির শুরু থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা কার্যক্রমের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। একই সঙ্গে আইয়ুব বাচ্চুর গান পরিবেশনের ক্ষেত্রে তার গানের আবেগ, মর্যাদা ও মূল অনুভূতি যেন নষ্ট না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




