নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা


প্রকাশিত: ০২:৫৬ ৩১ আগস্ট ২০২৬
নিতম্বে চোট পাওয়ার কারণে প্রায় এক মাস ধরে শুটিং থেকে দূরে ছিলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। এবার সেই বিরতি শেষে খুব শিগগিরই কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ‘পুষ্পা’খ্যাত এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন সিনেমা ‘মাইসা’-এর শুটিংয়ের সময় চোট পাওয়ার পর বিশ্রামে ছিলেন রাশ্মিকা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছুটির দিনের কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে নিজেই কাজে ফেরার কথা জানিয়েছেন তিনি।
ছুটির মুহূর্তের ছবি-ভিডিও শেয়ার
ইনস্টাগ্রামে প্রকাশ করা পোস্টে রাশ্মিকাকে কখনো বাড়িতে সময় কাটাতে, আবার কখনো ছুটির সময় উপভোগ করতে দেখা গেছে।
পোস্টের ক্যাপশনে অভিনেত্রী জানান, তিনি খুব শিগগিরই কাজে ফিরছেন। একই সঙ্গে ছুটির এই সময়গুলোকে মিস করবেন বলেও উল্লেখ করেন তিনি।
রাশ্মিকার এই পোস্টের পর তার ভক্তদের মধ্যে স্বস্তি ফিরেছে। অনেকেই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানিয়েছেন।
‘মাইসা’র শুটিংয়ে চোট
রাশ্মিকার এই বিরতি শুরু হয় তার আসন্ন সিনেমা ‘মাইসা’-এর শুটিংয়ে চোট পাওয়ার পর। সিনেমাটির একটি নাচের দৃশ্যের শুটিং করার সময় তার ডান হিপে চোট লাগে।
চোট পাওয়ার পর চিকিৎসকদের পরামর্শে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হয় তাকে। ফলে নির্ধারিত শুটিং থেকেও বিরতি নেন অভিনেত্রী।
তিনবার চোট পাওয়ার কথা জানান রাশ্মিকা
গত ৩ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার বিষয়ে ভক্তদের জানান রাশ্মিকা। তখন তিনি বলেন, শুরুতে চোটের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন।
তবে পরপর তিনবার চোট পাওয়ার পর নিজের শরীরকে যন্ত্রের মতো না দেখে মানুষের শরীর হিসেবে যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন বলে জানান তিনি।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, হিপের দুই পাশে কয়েকটি টেন্ডন থাকে, যেগুলো হিপকে পায়ের সঙ্গে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘মাইসা’র নাচের দৃশ্যের শুটিংয়ের সময় ডান হিপের একটি টেন্ডন বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান তিনি।
রাশ্মিকা জানান, টেন্ডনটি আবার আগের অবস্থায় যুক্ত হওয়ার পরই স্বাভাবিকভাবে পা ওঠানো সম্ভব হবে।
চোটকে বড় দুর্ঘটনা মনে করছেন না
তবে নিজের চোটকে বড় কোনো দুর্ঘটনা হিসেবে দেখছেন না রাশ্মিকা। তার মতে, এখন পর্যন্ত পাওয়া চোটগুলো মূলত আকস্মিক দুর্ঘটনার ফল।
বিশ্রাম ও পুনরুদ্ধারের সময় শেষ করে এবার ধীরে ধীরে শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন ভক্তরাও।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




