‘ছাত্রদের আন্দোলনে নামার পরে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়’ , অভিনেত্রী আজমেরী হক বাঁধন


প্রকাশিত: ০৪:১৬ ১২ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে ছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মাঠপর্যায়ে, সকল জায়গাতেই সরব ছিলেন তিনি।
শিল্পীদের বিভিন্ন ব্যানারে রাজপথে থেকে আওয়ামী লীগ সরকার ও পুলিশ প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন এই তারকা। যে কারণে পরোক্ষভাবে হত্যার হুমকিও পেয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাঁধন জানিয়েছেন, শিক্ষার্থীদের পক্ষে সরব থাকায় কীভাবে তাকে ভয় দেখিয়ে দমনের চেষ্টা করা হয়েছিল।

বাঁধন বলেন, ‘আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি, ওই দিন থেকেই আমাকে ফোনে, খুদে বার্তায়, ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। অ্যাসিডও মারতে চেয়েছে। আমি ভয় পাইনি। কারণ, একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্র-ছাত্রীদের চোখে-মুখে যে আগুন দেখেছি, আমি নিজেই তাদের কাছ থেকে সাহস সঞ্চয় করেছি।’
তিনি আরও বলেন, ‘বলতেও খুব খারাপ লাগে, সহশিল্পীদের মধ্যে অনেকের সঙ্গে আমার কাজও হয়েছে, তারা ছাত্রদের পক্ষে মাঠে তো ছিলেনই না, উল্টো আমাকে ভয় দেখিয়েছেন, ব্যঙ্গবিদ্রূপ করেছেন। তাদের এমন কাজে কষ্ট পেয়েছিলাম। তবে তাদের প্রতি আমার এখন কোনো বিদ্বেষ নাই। প্রতিহিংসা মানুষ, দেশকে পিছিয়ে দেয়।’
এর আগে এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, ‘এটা একটা অসাধারণ জার্নি ছিল। যে জার্নির কথা আমি পুরো জীবনে ভুলব না। আমাদের কষ্ট সফল হয়েছে। যদিও এখন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। কখনই এগুলোর সমর্থন করি না। সবাইকে অনুরোধ করব, সবাই একটা সাম্যের বাংলাদেশ গড়ে তুলে, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলে, আমরা আমাদের বিদ্বেষের রাজনীতি বন্ধ করব। একটা নারীবান্ধব গণতান্ত্রিক বৈষম্যমুক্ত দেশ গড়ব।’
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর




