সোহম-প্রিয়াঙ্কার মাঝে ‘বিশুদ্ধ প্রেম’ খুঁজবে সাংবাদিক!


প্রকাশিত: ০৬:০১ ১৩ আগস্ট ২০২৪
কলকাতায় আবারও একসঙ্গে ধরা দিলেন টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। জানা গেল, পরিচালক রণরাজের আসন্ন ছবি 'পরিচয় গুপ্ত'-তে জুটি বাঁধছেন তারা।
গত সোমবার দক্ষিণ কলকাতায় সেই ছবির শ্যুটিং হয়। শ্যুটিংয়ে কী হল, পর্দায় সোহম-প্রিয়াঙ্কার রসায়নসহ ছবির বিভিন্ন বিষয়ে সম্প্রতি কলকাতার গণমাধ্যমে আলোচনা করেন সহশিল্পী ও অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জি। জানালেন, সোহম-প্রিয়াঙ্কা জুটি বাঁধা এই ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
'পরিচয় গুপ্ত' ছবিতে অভিনেত্রী বিবৃতি একজন পত্রিকার সাংবাদিক। সেই চরিত্রে অভিনয় প্রসঙ্গে বিবৃতি বলেন, 'পেশার কারণে অনেক সাংবাদিকের মুখোমুখি হয়েছি। প্রত্যেকে পেশার প্রতি অত্যন্ত দায়বদ্ধ। আমি সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করব।'
ছবিতে সোহম 'আকাশ', প্রিয়াঙ্কা 'মেঘলা'। সাংবাদিকের চরিত্রের নাম 'বৃষ্টি'। ঘটনার ঘনঘটায় এক বিশুদ্ধ প্রেমের খোঁজে সাংবাদিক হিসেবে বেরিয়েই আবিষ্কার করবেন সোহম-প্রিয়াঙ্কাকে। যারা আধুনিক প্রজন্মের হয়েও মনের দিক থেকে গভীর প্রেমে ডুবতে ভালোবাসেন।
শোনা যাচ্ছে, আগামী ৩০ আগস্ট রণরাজের প্রথম ছবি 'পরিচয় গুপ্ত' মুক্তি পাচ্ছে। ছবিতে অন্ধ জমিদারের চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী। নারীবেশে দেখা যাবে জয় সেনগুপ্তকে। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক, অবন্তিকা ব্যানার্জি প্রমুখ। 'কলকাতার হ্যারি'র পর এই ছবিতে আবারও জুটি সোহম-প্রিয়াঙ্কা। সে কথা জানাতেই খুশির রেশ ছিল সোহমের কণ্ঠে। জানালেন, বিপরীতে চেনা অভিনেত্রী থাকলে কাজ করার ক্ষেত্রে সুবিধা হয়। কারণ, আগে থেকেই রসায়ন তৈরি। ছবিটি বিশুদ্ধ প্রেমের- জানালেন ছবির নায়ক।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




