‘কল্কি’ এবার দেখা যাবে ঘরে বসেই

২৭ জুন ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কল্কি’কোলাজ

প্রকাশিত: ০৫:০৪ ১৭ আগস্ট ২০২৪
চলতি বছরের সবচেয়ে আলোচিত ভারতীয় সিনেমাগুলোর মধ্যে এটি একটি। নাগ অশ্বিন পরিচালিত এই সায়েন্স ফিকশন ঘরানার সিনেমাটি গত ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। এবার সিনেমাটি আসছে ওটিটি প্ল্যাটফর্মে। খবর বলিউড হাঙ্গামা

তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় ও হিন্দিতে মুক্তি পেয়েছিল এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমাটি।
এবার জানা গেল, ছবিটির ওটিটি মুক্তির দিনক্ষণ। ছবিটি ২২ আগস্ট অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।
প্ল্যাটফর্মটি এক ইনস্টাগ্রাম পোস্টে খবরটি নিশ্চিত করেছে। জানা গেছে, ২০৪টি দেশ থেকে সিনেমাটি দেখা যাবে।

নতুন যে রেকর্ড গড়ল ‘কল্কি’
কেবল অ্যামাজন নয়, ছবিটি একই দিন থেকে দেখা যাবে নেটফ্লিক্সেও। এই প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটির হিন্দি সংস্করণ।
তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন কমল হাসান, অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন প্রমুখ। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে কেবল তেলেগু সংস্করণ থেকেই। হিন্দি সংস্করণে ছবিটি ২৪ কোটি রুপি আয় করেছে। এটিই চলতি বছরের প্রথম সিনেমা, যা ৫০০ কোটি আয়ের মাইলফলক স্পর্শ করে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




