২৬ এমডির যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যা দিলো এবিবি


প্রকাশিত: ০২:১১ ২২ মে ২০২৪
দেশের সরকারি-বেসরকারি ২৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দুটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে আছেন। তাঁদের সফর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে বলে দাবি করেছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে এবিবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে দুটি অনুষ্ঠান সম্পর্কে কিছু ভুল ও বিভ্রান্তিকর প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিভ্রান্তিকর এসব প্রতিবেদন প্রকাশিত হওয়ায় এবিবি উদ্বেগ প্রকাশ করছে।
এবিবি জানায়, ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) ও অফিস অব প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, ট্রেইনিং অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট (ওপিডিএটি) একযোগে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে থাকে। তারা ওয়াশিংটন ডিসিতে ষষ্ঠ বার্ষিক ইউএস-বাংলাদেশ দ্বিপক্ষীয় ব্যাংকিং সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশের ২৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে আমন্ত্রণ জানিয়েছে। ২০ মে শুরু হওয়া এই সংলাপ ২৩ মে শেষ হবে।
এই ব্যাংকিং সংলাপের উদ্দেশ্য হলো বিএফআইইউ ও তার তত্ত্বাবধানে থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তসম্পর্ক শক্তিশালী করা। পাশাপাশি অর্থ পাচার প্রতিরোধ (এএমএল) ও সন্ত্রাসবাদ অর্থায়ন প্রতিরোধের (সিএফটি) মতো বিষয়ে একসঙ্গে কাজ করা। অতীতে এ ধরনের ব্যাংকিং সংলাপ নিউইয়র্ক, লন্ডন, কুয়ালালামপুর, ব্যাংকক ও যুক্তরাষ্ট্রের শার্লটে অনুষ্ঠিত হয়েছে।
এবিবি আরো জানায়, ডিওজের দৃষ্টিকোণ থেকে দেখলে এই সংলাপে যোগ দেওয়া এবং তা থেকে প্রাপ্ত নিয়মাচার পালন পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংকগুলোর জন্য বাধ্যতামূলক। এ বছরের সংলাপে ডিওজের মানি লন্ডারিং ও অ্যাসেট রিকভারি সেকশন (এমএলএআরএস), মার্কিন ট্রেজারির ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (ফিনসেন) ও মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রতিনিধিরা বাংলাদেশের ব্যাংক এমডিদের সামনে তাঁদের বিভিন্ন উপস্থাপনা পেশ করছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বড় একটি ব্যাংকের সাইবার সিকিউরিটি কার্যক্রম সম্পর্কে জানার জন্য মাঠ সফর থাকবে।
এদিকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে ডিওজের এই অনুষ্ঠান শেষ হওয়ার পর চারটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট পণ্যের প্রসারে নিউইয়র্কে একটি পাঁচ তারকা হোটেলে প্রায় ৩০০ প্রবাসী বাংলাদেশিকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করেছেন। এ চার ব্যাংক হলো অগ্রণী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক।
এ চার ব্যাংকের অফশোর ব্যাংকিং ডলার ডিপোজিট আহরণের বিপণন অনুষ্ঠানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে ডিওজের ব্যাংকিং সংলাপের সম্পর্ক নেই বলে জানিয়েছে এবিবি। সংগঠনটি বলেছে, চার ব্যাংকের উদ্যোগে এই অনুষ্ঠানের মোট ব্যয়ের অঙ্ক ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত ২৬ ব্যাংক এমডির প্রত্যেকের পেছনে ব্যয় হচ্ছে বলে কিছু কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এবিবি বলছে, এর মাধ্যমে তারা সবাইকে বিভ্রান্ত করার প্রয়াস নিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




