টিসিবির তালিকায় বড় চমক: নভেম্বর থেকে মিলবে নতুন ৫ পণ্য


প্রকাশিত: ০৪:৪২ ২৯ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা, ২৯ সেপ্টেম্বর — আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় যুক্ত হচ্ছে নতুন পাঁচটি পণ্য। এসবের মধ্যে রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট এবং দুই ধরনের সাবান। সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি জানান, সরকারের ভর্তুকির মাধ্যমে টিসিবির কার্যক্রম পরিচালনা করা হয়। বর্তমানে বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। এ উদ্যোগ বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন পাঁচটি পণ্য যুক্ত হলে দরিদ্র জনগোষ্ঠী আরও স্বস্তি পাবে এবং একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে তা নিশ্চিত করতে হবে। কার্ড প্রদানে দরিদ্র ও অসহায় মানুষদের অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
আগামী এক মাসের মধ্যে সারাদেশে সিটি করপোরেশন ও উপজেলা পর্যায়ে উপকারভোগী নির্বাচন এবং কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান বশিরউদ্দীন।
সভায় অংশ নেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকরা, ঢাকার পার্শ্ববর্তী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সভায় বলেন, সঠিক উপকারভোগী শনাক্তকরণই মূল সমস্যা হিসেবে দেখা দিয়েছে। পাশাপাশি সিটি করপোরেশনের কার্যক্রমে গতি কিছুটা কম। তবে যেহেতু সমস্যা শনাক্ত করা হয়েছে, আশা করা যায় দ্রুতই তা সমাধান করা সম্ভব হবে।
সভায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের সর্বশেষ তথ্যও জানানো হয়। বর্তমানে সক্রিয় কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি। আর সক্রিয়করণের অপেক্ষায় রয়েছে আরও ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪ কার্ড।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




