কমেছে স্বর্ণ-রুপার দাম, নতুন দামে বিক্রি শুরু আজ থেকে


প্রকাশিত: ০৬:৩৪ ২৩ অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক বাজারে সোনার দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। এতে ভরিতে সোনার দাম কমেছে ৮,৩৮৬ টাকা। সাম্প্রতিক সময়ে একবারে এতটা দাম কমার নজির খুব কম দেখা গেছে।
তবে দাম কমলেও ভালো মানের এক ভরি সোনার দাম এখনো দুই লাখ টাকার বেশি। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২,০৮,৯৯৬ টাকা। এই নতুন দাম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২২ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম হ্রাস পাওয়ায় সোনার বিক্রয়মূল্যে সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ আছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫% সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬% ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।
নতুন দর অনুযায়ী সোনার দাম:
২২ ক্যারেট: প্রতি ভরি ২,০৮,৯৯৬ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ১,৯৯,৫০১ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৭০,৯৯৪ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৪২,২১৯ টাকা
সোনার সঙ্গে রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম কমেছে ৫,৪৭০ টাকা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




