বিকাশ, নগদ ও রকেটে ১ হাজার টাকার বেশি লেনদেন বন্ধ!


প্রকাশিত: ০২:৩১ ১ ফেব্রুয়ারী ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) ও ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠাতে পারবে, যেখানে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারিত হয়েছে ১ হাজার টাকা।
বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানায়, এই সীমা ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। একই সময়ে ব্যাংকের অ্যাপস ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
সূত্র জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে ভোটারদের প্রভাবিত করতে অর্থের অপব্যবহার রোধে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রস্তাব দিয়েছে। প্রস্তাব বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক প্রস্তুতি নিচ্ছে, তবে প্রয়োজন অনুযায়ী সীমার অঙ্ক সামান্য পরিবর্তিত হতে পারে।
বর্তমানে একজন এমএফএস গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে ৩ লাখ টাকা লেনদেন করতে পারেন। নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ ১০টি লেনদেনের সীমা থাকবে, যার প্রতিটি লেনদেন ১ হাজার টাকার বেশি হবে না। এছাড়া ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ে সাধারণ দিনে ১০ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যায়; নির্বাচনকালে ব্যক্তি থেকে ব্যক্তি স্থানান্তর সাময়িকভাবে বন্ধ থাকবে।
নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনায় অর্থ লেনদেন সীমিত করার বিষয়ে কাজ চলছে। এ বিষয়ে চলতি সপ্তাহে প্রজ্ঞাপন জারি করা হবে।’ পাশাপাশি নগদ লেনদেনের উপর নজরদারি জোরদার করা হয়েছে। কোনো হিসাবের এক দিনে ১০ লাখ টাকা বা তার বেশি নগদ লেনদেন হলে ব্যাংককে বিএফআইইউতে প্রতিবেদন জমা দিতে হবে, এবং ব্যত্যয় ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




