জুলাইয়ে রিজার্ভ কমল ১৩০ কোটি ডলার

Bangladesh Bank

প্রকাশিত: ০৩:৪২ ৩ আগস্ট ২০২৪
জুলাই মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ হিসাব পদ্ধতিতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ১৩০ কোটি ডলার। মাস শেষে রিজার্ভ দাঁড়ায় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
জানা যায়, গত মাসে মে-জুন দুই মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর আমদানি বিল পরিশোধ করা হয় ১ দশমিক ৪২ বিলিয়ন ডলার। এ সময় বাংলাদেশ ব্যাংক সরকারি আমাদানির ঋণপত্র বা এলসি খুলতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে কিছু ডলারও বিক্রি করেছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, জুলাই শেষে গড় রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলার, যা জুন শেষে ছিল ২৬ দশমিক ৮১ বিলিয়ন।
গত মাসেই প্রথমবার নিট রিজার্ভের তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। জানায়, বিদেশি মুদ্রার নিট সঞ্চিতি ১৬ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। মজুত থাকা মুদ্রায় দেশের ৩ মাসের আমাদানি বিল পরিশোধ করা যাবে।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ২০২১ সালের আগস্টে। তবে করোনা পরবর্তী অর্থনীতিতে বাড়তি চাহিদা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রিজার্ভ থেকে ডলার বিক্রি, বিদেশি ঋণ ও বিনিয়োগ কমে যাওয়া এবং আগের দায় পরিশোধ বেড়েছে। গত ৩ অর্থবছরে ধারবাহিকভাবে রিজার্ভ কমছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




