ঢাকা–চট্টগ্রামের সচল কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ


প্রকাশিত: ০৩:১০ ২৭ মে ২০২৬
ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সচল তৈরি পোশাক কারখানাগুলোর প্রায় শতভাগেই মার্চ ও এপ্রিল মাসের বেতন এবং ঈদ বোনাস ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। পাশাপাশি মে মাসের অগ্রিম বেতন পরিশোধেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে।
মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি বিশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে বর্তমানে মোট ২ হাজার ১৩৪টি সচল কারখানা রয়েছে। এর মধ্যে শতভাগ কারখানায় মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়েছে।
এপ্রিল মাসের বেতন পরিশোধের হার ৯৯ দশমিক ৭২ শতাংশে পৌঁছেছে, যা সংখ্যার হিসেবে ২ হাজার ১২৮টি কারখানা। একই সময়ে ৯৯ দশমিক ৫৮ শতাংশ বা ২ হাজার ১২৫টি কারখানায় ঈদ বোনাস দেওয়া হয়েছে।
মে মাসের অগ্রিম বেতন পরিশোধের ক্ষেত্রেও অগ্রগতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত ৯৪ দশমিক ৮০ শতাংশ বা ২ হাজার ২৩টি কারখানা শ্রমিকদের অগ্রিম বেতন পরিশোধ করেছে।
আঞ্চলিকভাবে ঢাকায় ১ হাজার ৭৯৪টি চালু কারখানার মধ্যে ১ হাজার ৭৯০টিতে এপ্রিলের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে। একই জোনে ১ হাজার ৭০৩টি প্রতিষ্ঠান মে মাসের অগ্রিম বেতন দিয়েছে।
চট্টগ্রাম জোনে ৩৪০টি সচল কারখানার মধ্যে ৩৩৮টিতে এপ্রিলের বেতন এবং ৩৩৫টিতে ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে। মে মাসের অগ্রিম বেতন পেয়েছে ৩২০টি কারখানা।
এদিকে ঈদের আগে শ্রমিকদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে কারখানাগুলোতে পর্যায়ক্রমে ছুটি দেওয়া হচ্ছে। তথ্য অনুযায়ী, ২৪ মে ৬ শতাংশ, ২৫ মে ৩৭ শতাংশ এবং ২৬ মে ৪৩ শতাংশ শ্রমিক ঢাকা ছেড়েছেন। অবশিষ্ট ১৪ শতাংশ শ্রমিক ২৭ মে ছুটি শেষে বাড়ি ফিরবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের সহযোগিতা এবং মালিক-শ্রমিক পক্ষের সমন্বিত উদ্যোগের ফলে এবার সময়মতো বেতন-বোনাস পরিশোধ সম্ভব হয়েছে, যা ঈদের আগে শ্রমিকদের স্বস্তি ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




