চামড়া পাচার রোধে কঠোর নির্দেশ, জুলাইয়ে আসছে চামড়া খাতের মহাপরিকল্পনা


প্রকাশিত: ০৪:৪৯ ৩০ মে ২০২৬
রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় কোরবানির কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, দেশের একটি চামড়াও যেন পাচার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, প্রতিবছর চামড়া পাচারের অভিযোগ পাওয়া যায়, তবে সরকার এবার চামড়া খাতকে আরও সুরক্ষিত ও রপ্তানিমুখী শিল্পে পরিণত করতে বদ্ধপরিকর।
শুক্রবার (২৯ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে শক্তিশালী করা সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে আগামী জুলাই মাসের মধ্যে চামড়া সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির জন্য একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, ব্যবসায়ীদের হাতে ইতোমধ্যে বিপুল পরিমাণ কাঁচা চামড়া এসেছে এবং সংরক্ষণের জন্য লবণ মাখানোর কাজ চলছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া সংগ্রহ সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বর্তমানে দেশের চামড়াজাত পণ্যের বাজার ও রপ্তানি আয় প্রায় ১২ থেকে ১৫ হাজার কোটি টাকার মধ্যে রয়েছে। এ খাতকে আরও আধুনিক করতে পশুর চামড়া ছাড়ানোর প্রক্রিয়াকে যন্ত্রনির্ভর করার পরিকল্পনাও সরকারের রয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের পরও অনেক প্রতিষ্ঠান পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এর অন্যতম কারণ চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি)-এর সীমাবদ্ধতা। বর্তমানে দৈনিক ২৫ হাজার ঘনমিটার বর্জ্য পরিশোধনের সক্ষমতা থাকলেও বাস্তবে ১৪ থেকে ১৮ হাজার ঘনমিটার পরিশোধন করা সম্ভব হচ্ছে। এসব সীমাবদ্ধতা দূর করে নতুন বিনিয়োগ আকর্ষণ এবং দেশের চামড়া শিল্পকে আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় শিল্পসচিব ওবায়দুর রহমান, বাণিজ্যসচিব (রুটিন দায়িত্ব) আবদুর রহিম খান, বিসিকের মহাপরিচালক সাইফুল ইসলাম এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। সরকার আশা করছে, সুষ্ঠু ব্যবস্থাপনা ও আধুনিকায়নের মাধ্যমে চামড়া খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে


