জরুরি সহায়তা হিসেবে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক


প্রকাশিত: ০৩:১৯ ২৭ জুন ২০২৬
বাংলাদেশকে বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলায় বড় ধরনের সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। সংস্থাটি প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকার সমপরিমাণ অর্থ জরুরি সহায়তা হিসেবে অনুমোদন করেছে। খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং সাধারণ মানুষের জীবন-জীবিকা সুরক্ষাই এই সহায়তার মূল লক্ষ্য।
বিশ্বব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সার, জ্বালানি ও খাদ্যপণ্যের দাম অস্থিতিশীল হয়ে ওঠায় বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশ চাপের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে দেশের ক্ষুদ্র কৃষক, নিম্নআয়ের মানুষ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই অর্থের বড় অংশ ব্যবহার করা হবে সার আমদানিতে, যাতে আসন্ন আমন ও বোরো মৌসুমে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখা যায়। প্রায় ৬ লাখ মেট্রিক টন সার আনার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে লক্ষাধিক হেক্টর জমিতে ধান উৎপাদন অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া প্রকল্পের আরেক অংশে ক্ষতিগ্রস্ত পরিবার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নগদ সহায়তা এবং জরুরি সেবা খাতে অর্থ ব্যয় করা হবে। বিদ্যুৎ, পানি, ওষুধ ও খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




