করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, টিআইএন ছাড়াই খোলা যাবে ব্যাংক হিসাব


প্রকাশিত: ০১:৪৫ ৩০ জুন ২০২৬
জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাস হয়েছে। পাস হওয়া বিলে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে এই সীমা ছিল ৩ লাখ ৭৫ হাজার টাকা। ফলে আগামী অর্থবছর থেকে বছরে ৪ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে।
ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। ফলে সাধারণ মানুষ আগের মতো টিআইএন ছাড়াই নতুন ব্যাংক হিসাব খুলতে পারবেন। একই সঙ্গে সিটি করপোরেশন ও পৌর এলাকায় জমি-ফ্ল্যাটের দলিল নিবন্ধন, বণ্টননামা ও নামজারির ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার বিধানও বাদ দেওয়া হয়েছে।
অর্থবিলে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ডিজিটাল বিজ্ঞাপনের ওপর ভ্যাট ১৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। মাছ সরবরাহ ও টেলিযোগাযোগ খাতের নির্দিষ্ট পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
দেশীয় শিল্পের সুবিধার্থে চিংড়ি, ওষুধ, বৈদ্যুতিক তার, পিভিসি, পিইটি রেজিন, পরিশোধিত তামা ও অগ্নিনিরাপত্তা সরঞ্জামের কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ বিতরণ, নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল এবং ব্যবসাপ্রতিষ্ঠানের বিআইএন ব্যবহারের ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




