বন্ধ হচ্ছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চিকিৎসক ভিজিট!


প্রকাশিত: ০৪:৫১ ৫ মে ২০২৫
চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ হারাচ্ছেন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। এখন থেকে তারা আর হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে চিকিৎসকদের সঙ্গে দেখা করে ওষুধ প্রচার করতে পারবেন না। তাদেরকে ই-মেইলের মাধ্যমে ওষুধ সংক্রান্ত তথ্য পাঠাতে হবে। স্বাস্থ্যখাত সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনের আজকের প্রতিবেদনে এই প্রস্তাব রাখা হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ১১টায় স্বাস্থ্যখাত সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করে। প্রতিবেদনে দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও আধুনিক করতে বেশ কিছু যুগান্তকারী প্রস্তাবনা তুলে ধরা হয়।
সবচেয়ে আলোচিত প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হলো চিকিৎসকদের পেশাদার সিদ্ধান্ত গ্রহণে ওষুধ কোম্পানির প্রভাব রোধ। এক্ষেত্রে বিক্রয় প্রতিনিধিদের সরাসরি হাসপাতাল বা ক্লিনিকে যাওয়া বন্ধের সুপারিশটি বিশিষ্ট গুরুত্ব পেয়েছে।
এছাড়া কমিশন ৭টি নতুন আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে:
বাংলাদেশ স্বাস্থ্য কমিশন আইন
বাংলাদেশ হেলথ সার্ভিস আইন
প্রাথমিক স্বাস্থ্য সেবা আইন
স্বাস্থ্য সুরক্ষা আইন
ওষুধের মূল্য নির্ধারণ ও প্রবেশাধিকার আইন
অ্যালায়েড হেলথ প্রফেশনাল কমিশনার আইন
বাংলাদেশ মেডিকেল রিসার্চ কমিশনার আইন
কমিশন গঠিত হয় গত বছরের ১৭ নভেম্বর, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানকে প্রধান করে। ১২ সদস্যবিশিষ্ট এই কমিশনে যুক্ত রয়েছেন দেশের স্বাস্থ্যখাতের খ্যাতনামা চিকিৎসক, প্রশাসক ও গবেষকেরা।
কমিশনের সদস্যরা হলেন:
অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. লিয়াকত আলী, অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. নায়লা জামান খান, সাবেক সচিব এস এম রেজা, অধ্যাপক ডা. মোজাহেরুল হক, ডা. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, ডা. আহমেদ এহসানুর রাহমান এবং ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী উমায়ের আফিফ।
স্বাস্থ্যখাতে অনিয়ম, স্বার্থ সংঘাত ও বাণিজ্যিক প্রভাব হ্রাস করে রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতেই এসব সুপারিশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু