চোখের নতুন ড্রপ:স্বল্প দৃষ্টিশক্তির মানুষের জন্য নতুন আশার আলো


প্রকাশিত: ০৬:৩৬ ১৭ সেপ্টেম্বর ২০২৫
বয়সজনিত চোখের সমস্যা দূর করতে বিশেষ ধরনের চোখের ড্রপ তৈরি করেছেন বিজ্ঞানীরা। এই ড্রপ ব্যবহারের মাধ্যমে স্বল্প দৃষ্টিশক্তির মানুষ চশমা ছাড়াই যেকোনো লেখা পড়তে পারবেন। বিশেষ করে প্রেসবায়োপিয়া বা বয়সজনিত নিকট দৃষ্টি সমস্যায় এটি কার্যকর হবে।
ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত ইউরোপিয়ান সোসাইটি অব ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জনস কংগ্রেসে আর্জেন্টিনার সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ফর প্রেসবায়োপিয়া এই ড্রপের গবেষণার ফলাফল উপস্থাপন করেছে।
গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারীরা ড্রপ ব্যবহারের মাত্র এক ঘণ্টার মধ্যে আই চার্ট পরীক্ষায় গড়ে ৩.৪৫ লাইন পর্যন্ত দৃষ্টিশক্তি বৃদ্ধি লক্ষ্য করেছেন। ড্রপটি দুই বছর পর্যন্ত স্থায়ী উন্নতি প্রদর্শন করেছে। গবেষণায় আর্জেন্টিনার ৭৬৬ জন ব্যক্তি প্রতিদিন দুইবার পিলোকারপিন ও ডাইক্লোফেনাকযুক্ত এই ড্রপটি ব্যবহার করেছেন।
সাধারণত ৪০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে প্রেসবায়োপিয়া দেখা দেয়। চোখের লেন্স কম নমনীয় হলে কাছের জিনিসে ফোকাস করতে সমস্যা হয়। এখন পর্যন্ত এই সমস্যার সমাধান চশমা ব্যবহার বা অস্ত্রোপচারের মাধ্যমে হয়ে আসত। তবে নতুন ড্রপ ব্যবহার করে সহজেই এটি সমাধান সম্ভব।
গবেষণার পরিচালক জিওভানা বেনোজি জানান, সব গ্রুপে দ্রুত ও টেকসই উন্নতির প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে পিলোকারপিন গ্রুপের ৯৯ শতাংশ রোগী আশানুরূপ ফল পেয়েছেন। তবে ড্রপ ব্যবহারের সময় কিছু পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এর মধ্যে সাময়িক ঝাপসা দেখা, চোখে জ্বালা এবং মাথাব্যথা প্রধান।
এই নতুন চোখের ড্রপ ব্যবহার করে অনেকেই চশমা ছাড়াই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন, যা বয়সজনিত চোখের সমস্যায় নতুন আশার আলো হিসেবে ধরা দিয়েছে।
বিজ্ঞাপন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ