প্রয়াত ইবি শিক্ষার্থী শান্তার স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি


প্রকাশিত: ০৯:৩৯ ১৬ নভেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তার স্মরণে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী ও ময়মনসিংহ জেলার কৃতী সন্তান।
রবিবার (১৬ নভেম্বর) সকাল দশটার দিকে বটতলা প্রাঙ্গনে মাগুরার আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় ময়মংসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এ কর্মসূচি আয়োজন করে।
জানা যায়, দিনব্যাপী এ কর্মসূচিতে প্রোগ্রামের কর্মসূচি ছিল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যেখানে ব্লাড গ্রুপিং টেস্ট করেছে অর্ধশতাধিক শিক্ষার্থী ও ব্লাড ডোনেশন করেছেন ২০ জন শিক্ষার্থী।
ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের ওবায়দুর রহমান আনাস বলেন, রক্তদান একটি উত্তম ইবাদত, আর প্রশান্তির একটি কাজ।কেননা যখন দেখি যে আমার দেওয়া রক্ত আরেকজনের হৃদস্পন্দনের কারন তখন নিজের ভেতরেই অন্য রকম ভালো লাগা কাজ করে।সেই প্রেক্ষিতেই গতবছর ২০ নভেম্বর জুলাই শহীদদের স্মরণে এই প্রোগ্রামের আয়োজন করেছিলাম। তারই ধারাবাহিকতায় এবার ময়মনসিংহের কৃতি সন্তান ও ইবি শিক্ষার্থী ও আমাদের ছোট বোন সুমাইয়া শারমিন শান্তার স্মরণে আজ ১৬ নভেম্বর এই প্রোগ্রামটির আয়োজন করেছি এবং এটির ধারাবাহিকতা প্রতিবছর থেকে যাবে।
আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট
প্রোগ্রাম অর্গানাইজার প্রধান আল আমিন মোল্লা বলেন, সংগৃহীত ব্লাডগুলো ফ্রীতে থ্যালাসেমিয়া এবং অন্যান্য জটিল রোগে আক্রান্ত শিশুদের দান করা হবে।
উল্লেখ্য, গত ২১ জুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তা লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের রেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারই প্রয়াত স্মরণে আজ এ কর্মসূচি পালন করে ময়মংসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ
বিজ্ঞাপন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু