মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত গাজীপুরের কিশোর সেলিম, সাহায্যের আকুল আবেদন


প্রকাশিত: ০৭:৩৩ ২৭ নভেম্বর ২০২৫
মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে গাজীপুর মহানগরীর গাছা এলাকার কিশোর তোফাজ্জল হোসেন সেলিম (১৪)। গাজীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির মেধাবী এই ছাত্রটি দিনমজুর বাবা-মা শফিকুল ইসলাম ও সেলিনা বেগমের একমাত্র স্বপ্ন-ভরসা। বর্তমানে সে রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন।
সেলিমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা তার দরিদ্র পরিবারের সামর্থ্যের অনেক বাইরে। ছেলের জীবন বাঁচাতে বাবা-মা তাদের যা ছিল সহায়-সম্বল সবকিছু বিক্রি করেছেন। আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার-দেনা করে বহুদিন ধরে চিকিৎসা চালিয়ে গেছেন।
কিন্তু এখন সেই ধার পরিশোধ করা তো দূরের কথা, অর্থের অভাবে সেলিমের চিকিৎসা প্রায় বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
“শেষ সম্বলটুকুও শেষ। আর কোনো উপায় নেই। এখন শুধু আল্লাহর রহমত আর মানুষের সাহায্যের দিকে তাকিয়ে আছি। আমার ছেলেটা বাঁচতে চায়… ওকে ফিরিয়ে দিন।” সেলিমের বাবা-মায়ের হৃদয়বিদারক আকুতি।
অসহায় পরিবারটির পক্ষে আর ব্যয়বহুল এই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সেলিমকে বাঁচাতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি, প্রবাসী ভাই-বোনসহ সকলের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তার বাবা-মা।
একটি কিশোরের জীবন বাঁচাতে আপনার ছোট্ট সাহায্যটিই হতে পারে একটি পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখার সর্বশেষ ভরসা।
আর্থিক সহায়তার ঠিকানা: সরাসরি সেলিমের পরিবারের কাছে আর্থিক সহায়তা পাঠাতে পারেন বিকাশ (পার্সোনাল) ও যোগাযোগ: ০১৭৬৮৬৪৯২২০
সেলিম বাঁচতে চায়। আপনার মানবিক সহায়তাই তার জীবন রক্ষার শেষ আশা। আল্লাহ আপনাদের দানকে কবুল করে উত্তম প্রতিদান দিন।
বিজ্ঞাপন
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী