কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য


প্রকাশিত: ১১:৪৯ ২২ এপ্রিল ২০২৬
স্ট্রোক এমন একটি গুরুতর রোগ, যা হঠাৎ করে আঘাত হেনে জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, মানুষের রক্তের গ্রুপের সঙ্গে স্ট্রোকের ঝুঁকির একটি সম্পর্ক থাকতে পারে।
আন্তর্জাতিক গবেষণা সাময়িকী Neurology-এ প্রকাশিত এক গবেষণায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। এতে দেখা গেছে, ৬০ বছরের নিচে যাদের রক্তের গ্রুপ ‘এ’, তাদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।
যুক্তরাষ্ট্রের University of Maryland School of Medicine-এর গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় প্রায় ১৭ হাজার স্ট্রোক আক্রান্ত ব্যক্তির তথ্য বিশ্লেষণ করা হয়, যাদের বয়স ছিল ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে। পাশাপাশি বিভিন্ন জিনগত বৈশিষ্ট্যও পরীক্ষা করা হয়।
গবেষণার ফলাফলে দেখা যায়, ‘এ’ গ্রুপের মানুষের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি প্রায় ১৬ শতাংশ বেশি। অন্যদিকে ‘ও’ গ্রুপের মানুষের ক্ষেত্রে এই ঝুঁকি প্রায় ১২ শতাংশ কম।
গবেষণার অন্যতম লেখক স্নায়ুরোগ বিশেষজ্ঞ Steven Kittner জানিয়েছেন, কেন ‘এ’ গ্রুপের মানুষের ঝুঁকি বেশি-তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, রক্ত জমাট বাঁধার প্রবণতা এর পেছনে ভূমিকা রাখতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, যখন মস্তিষ্কে রক্ত সরবরাহে বাধা সৃষ্টি হয় বা রক্তনালি ফেটে যায়, তখনই স্ট্রোক হয়। রক্তের গ্রুপের সঙ্গে এই ঝুঁকির সম্পর্ক নিয়ে আরও বিস্তৃত গবেষণা হলে ভবিষ্যতে স্ট্রোক প্রতিরোধে নতুন দিক উন্মোচিত হতে পারে।
বিজ্ঞাপন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ