কমফোর্ট হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

সংগৃহীত ছবি

প্রকাশিত: ১২:১২ ২২ আগস্ট ২০২৪
নাকের পলিপ অপারেশন করাতে গিয়ে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় ওই রোগীর স্বজনরা। বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহত ব্যক্তি হলেন দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস পণ্যসামগ্রী উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে রাজধানীর গ্রিন রোডে অবস্থিত কমফোর্ট হাসপাতালে নাকের সেফটি প্লাস্টিক সার্জারি করার সময় চিকিৎসক প্রফেসর ডা. জাহের আল-আমীনের ভুল চিকিৎসায় তিনি মৃত্যুবরণ করেন। তার এই অকালমৃত্যুতে তার পরিবারসহ মিনিস্টার-মাইওয়ান গ্রুপে নেমে আসে শোকের ছায়া। মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সব সদস্যসহ তার পরিবার সঠিক তদন্তের মাধ্যমে উল্লিখিত ডাক্তারসহ দোষী সবাইকে আইনের আওতায় এনে অতিদ্রুত বিচার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
উল্লেখ্য, ইতোমধ্যে আলোচিত চিকিৎসককে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেপ্তার করছে।
চুয়াডাঙ্গা জেলার সন্তান সামসুদ্দোহা শিমুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে পড়াশোনা শেষ করে কর্মজীবন শুরু করেন। তার সুদীর্ঘ কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি দক্ষতার স্বাক্ষর রাখেন এবং আজকের অবস্থানে আসীন হোন। তার অকালমৃত্যুতে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ, সিআইপি এবং ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনুসহ সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা গভীরভাবে শোক প্রকাশ এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এদিকে সামসুদ্দোহা শিমুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সব সদস্যসহ তার পরিবারের আত্মীয়-স্বজনরা হাসপাতালের সামনে মানববন্ধন এবং তার মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দুই সন্তানের জনক। বর্তমানে তার স্ত্রী ও সন্তানরা আমেরিকায় অবস্থান করছে বিধায় জানাজার সময় পরে জানানো হবে।
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর
