নিষিদ্ধ হচ্ছে স্মার্টফোন, ব্যবহার করা যাবে নকিয়ার পুরোনো মডেল যুক্তরাজ্যের ইটন কলেজে


প্রকাশিত: ১১:৪৬ ১৫ জুলাই ২০২৪
যুক্তরাজ্যের একটি অভিজাত কলেজের শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারের ওপর বিধিনিষিধ আরোপ করা হচ্ছে। শিক্ষার্থীদের স্মার্টফোনের বদলে নকিয়ার পুরোনো মডেলের ফোন ব্যবহারের কথা বলা হচ্ছে। যুক্তরাজ্যের অন্যতম প্রভাবশালী ও অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠান ইটন কলেজ। ইটন কলেজ প্রাঙ্গণে স্মার্টফোন নিষিদ্ধ করা হচ্ছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
বিখ্যাত ইংরেজ লেখক জর্জ অরওয়েলসহ যুক্তরাজ্যের বেশ কয়েকজন প্রধানমন্ত্রী এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ১৪৪০ সালে প্রতিষ্ঠিত ছেলেদের বোর্ডিং স্কুল হিসেবে আলোচিত এই কলেজে মানসিক স্বাস্থ্য ও আচরণসংক্রান্ত উদ্বেগ থেকে স্মার্টফোনের ব্যবহারকে নিষিদ্ধ করা হচ্ছে। স্মার্টফোনের বদলে শিক্ষার্থীরা নকিয়ার হ্যান্ডসেট ব্যবহারের সুযোগ পাবে। যেসব হ্যান্ডসেটে ইন্টারনেটের সংযোগ নেই, তা ব্যবহার করা যাবে। শিক্ষার্থীরা শুধু কল করতে ও খুদে বার্তা পাঠাতে পারবে এসব ফোন দিয়ে।
অবশ্য নকিয়ার কোন মডেল নির্দিষ্ট করা হয়েছে, তা জানা যায়নি। নকিয়া সাম্প্রতিক সময়ে ১৯৯০ ও ২০০০–এর দশকের পুরোনো ফোনের আদলে ৩৩১০, ৩২১০ ও ৬৩১০ মডেলকে আবার বাজারে ছেড়েছে। যদিও এসব ফোনে এখন স্মার্টফোনের বৈশিষ্ট্য দেখা যায়। এসব ফোন ব্যবহার করা হলে তখন ফোনের সাধারণ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হবে। স্কুলের উপপ্রধান মাইক গ্রেনিয়ার নতুন এ পরিবর্তন সম্পর্কে অভিভাবকদের সতর্ক করে দিয়েছেন। কলেজটি শিক্ষার্থীদের জন্য বিশেষ ধরনের নকিয়া হ্যান্ডসেট সরবরাহ করবে। স্মার্টফোন বন্ধ করলেও ইটন কলেজ শিক্ষামূলক খবরের জন্য আইপ্যাড সরবরাহ করছে শিক্ষার্থীদের।
স্মার্টফোন ব্যবহারের নানা চ্যালেঞ্জ ও উদ্বেগের বিষয়টি মাথায় রেখে এমনটা করছে কলেজ কর্তৃপক্ষ। মাইক গ্রেনিয়ার বলেন, ‘সামাজিকীকরণ, অপব্যবহার বা অতিরিক্ত ব্যবহার, মানসিক ও শারীরিক স্বাস্থ্য উভয়ের ওপর প্রভাব রাখে স্মার্টফোন।’
ইটন কলেজ ছাড়াও যুক্তরাজ্যের অনেক বিদ্যালয় স্মার্টফোনের ব্যবহার নিয়ে বিশেষ নির্দেশিকা চালু করেছে। নটিং হিল, লন্ডনের অল সেন্টস ক্যাথলিক কলেজ ও ডুলউইচের অ্যালেনস স্কুল স্মার্টফোনের ওপর বিধিনিষেধ জারি করেছে। যুক্তরাজ্যের মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের স্কুলে স্মার্টফোন পরিচালনা নিয়ে আলাপ চলছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি স্কুলে সরাসরি এ রকম যন্ত্র নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে শ্রেণিকক্ষ থেকে সেলফোন নিষিদ্ধ করার একটি আইন পাস করা হয়েছে।
বিজ্ঞাপন
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী