রাশিয়ায় টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ কলে নিষেধাজ্ঞা, আসছে নতুন রাষ্ট্রীয় অ্যাপ


প্রকাশিত: ১০:২৯ ১৪ আগস্ট ২০২৫
রাশিয়া টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের কল পরিষেবার ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয়ের দাবি, সন্ত্রাস ও প্রতারণার মতো অপরাধে জড়িত ব্যবহারকারীদের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সরবরাহ না করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাডজোর জানায়, অপরাধীদের কার্যক্রম ঠেকাতে বিদেশি মেসেঞ্জার অ্যাপগুলোর কল সুবিধায় সীমিত বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তবে অন্যান্য ফিচারে কোনো বাধা নেই।
টেলিগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতা ও প্রতারণার বিরুদ্ধে তাদের কঠোর নীতি রয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে প্রতিদিন লাখ লাখ সন্দেহজনক বার্তা মুছে ফেলা হয়। কিন্তু ১১ আগস্ট থেকে রাশিয়ার ব্যবহারকারীরা টেলিগ্রামে কল করতে পারছেন না এবং হোয়াটসঅ্যাপ কলে মাঝে মাঝে কেবল ধাতব শব্দ শোনা যাচ্ছে।
ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয়ের অভিযোগ, একাধিক অনুরোধের পরও টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেয়নি। রুশ সংসদের তথ্যপ্রযুক্তি বিষয়ক কমিটির উপপ্রধান আন্তন গোরেলকিন স্পষ্ট করে বলেছেন, রুশ আইন মেনে চললেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।
রাশিয়া ২০২২ সালে মেটাকে ‘চরমপন্থী সংগঠন’ ঘোষণা করলেও হোয়াটসঅ্যাপ চালু ছিল। তবে তথ্য না সরানোর কারণে অ্যাপটিকে একাধিকবার জরিমানা করা হয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয়ভাবে সমর্থিত একটি মেসেঞ্জার অ্যাপ তৈরির অনুমোদন দিয়েছেন, যা সরকারি সেবার সঙ্গে যুক্ত থাকবে। সরকারের দাবি, এতে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত হবে, তবে সমালোচকদের মতে—এতে নজরদারি বাড়বে ও গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সরকার ইন্টারনেট অবকাঠামোর ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করছে, যাতে সরকারবিরোধী ওয়েবসাইট ও সেন্সরশিপ এড়িয়ে যাওয়ার প্রযুক্তি সহজে ব্লক বা ধীর করে দেওয়া যায়।
বিজ্ঞাপন
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী