মরক্কোতে প্রবল বর্ষণ-বন্যায় নিহত ১১ নিখোজঁ অন্তত ০৯ জন


প্রকাশিত: ০৪:৪৮ ৯ সেপ্টেম্বর ২০২৪
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তিন প্রদেশে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ৯ জন। এই প্রদেশগুলো হলো টাটা, তিজনিত এবং এরাশিদিয়া।
রোববার এক সংবাদ সম্মেলনে মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ খালফি বলেন, “গত দু’দিন দেশজুড়ে যে বর্ষণ হয়েছে, তা রীতিমতো অস্বাভাবিক। সাধারণ সময়ে এক বছরে মরক্কোতে যত বৃষ্টি হয়, গত দু’দিনে তার চেয়ে বেশি হয়েছে।”
বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলীয় তিন প্রদেশের ১৭টি জেলায়। যারা নিহত এবং এবং এখনও নিখোঁজ আছেন, তারা সবাই এই ১৭ জেলার বাসিন্দা। নিহতদের মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন।
বন্যার কারণে অন্তত ৪০টি বাড়ি ঘর এবং ৯৩টি সড়ক ধ্বংস হয়েছে। এছাড়া এই ১৭ জেলার বিদ্যুৎ, সুপেয় পানির সরবরাহ এবং টেলিযোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
টানা ৬ বছর খরায় ভুগেছে মরক্কোর দক্ষিণাঞ্চল। তারপর শুক্রবার থেকে শুরু এই বর্ষণ। ওমর গানা নামের স্থানীয় এক বাসিন্দা এএফপিকে বলেন, “আমি গত ১৫ বছরে এত বৃষ্টিপাত দেখিনি।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




