যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত অন্তত ৪, আহত আরও কয়েক ডজন

বন্দুকধারীদের গুলিতে অন্তত চারজন নিহত ও আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে (ফাইল ছবি)

প্রকাশিত: ০২:৩৩ ২২ সেপ্টেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। উত্তর আমেরিকার এই দেশটির আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে গণগোলাগুলির পর প্রাণহানির এই ঘটনা ঘটে।
রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, আলাবামার বার্মিংহামে বন্দুকধারীর গণগুলিতে অন্তত চারজন নিহত ও আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বার্মিংহামের পুলিশ অফিসার ট্রুম্যান ফিটজেরাল্ড বলেছেন, স্থানীয় সময় শনিবার গভীর রাতে শহরের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় ‘একাধিক বন্দুকধারী একদল লোকের উপর গুলিবর্ষণ করে।’
পুলিশ ঘটনাস্থলে দুই পুরুষ ও একজন নারীর মরদেহ উদ্ধার করে এবং নিহত চতুর্থ ব্যক্তি হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় মারা যায় বলেও জানান তিনি।
ফিটজেরাল্ড আরও বলেছেন, বন্দুকধারীরা হতাহত ব্যক্তিদের কাছে হেঁটে গিয়েছিল নাকি গাড়ি চালিয়ে গিয়েছিল তা গোয়েন্দারা তদন্ত করছে। কোনও সন্দেহভাজনকে এখনও গ্রেপ্তার করা হয়নি।
ফাইভ পয়েন্টস সাউথ ডিস্ট্রিক্ট এলাকায় বহু মানুষ রাত্রিকালীন সময় কাটিয়ে থাকেন।
আহতদের সম্পর্কে ফিটজেরাল্ড সাংবাদিকদের বলেন: “আমাদের এই এলাকা থেকে কয়েক ডজন মানুষ বন্দুকের গুলিতে আহত হয়েছেন। আমাকে বলা হয়েছে, বন্দুকের গুলিতে আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।”
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





