চীন এখন রুশ তেলের শীর্ষ ক্রেতা, কমিয়েছে ১৮ শতাংশ ভারত


প্রকাশিত: ০৪:৪৪ ২৩ সেপ্টেম্বর ২০২৪
গত মাসে ভারতের কিছু শোধনাগার অপরিশোধিত তেলের শোধন কমিয়ে দেওয়ার কারণে রুশ তেল আমদানি ১৮ দশমিক ৩ শতাংশ কমেছে। এ কারণে ওই মাসে ভারত রাশিয়া থেকে প্রতিদিন ১৭ লাখ ব্যারেল তেল আমদানি করেছে। তবে এর বিপরীতে চীন রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেলের আমদানি অনেকটা বাড়ানোয় রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তবে আগস্টে চীন রাশিয়া থেকে তেল আমদানি বাড়ানোর কারণে বেইজিং আবার রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতার অবস্থান দখল করেছে। তেল বহনকারী ট্যাংকারের তথ্যের ভিত্তিতে এই হিসাব পাওয়া গেছে।

আগস্টে ভারত যত তেল আমদানি করেছে, তার ৩৬ শতাংশ এসেছে রাশিয়া থেকে। এর আগের পাঁচ মাস ধরে রাশিয়া থেকে দেশটির তেল আমদানি বাড়ছিল। জুলাই মাসে ভারতীয় তেল আমদানির ৪৪ শতাংশই ছিল রুশ তেল। তবে আগস্টে রুশ তেলের আমদানি কমলেও একক দেশ হিসেবে রাশিয়াই ভারতের তেল আমদানির সবচেয়ে বড় উৎস হিসেবে রয়ে গেছে। এরপর রয়েছে ইরাক ও সৌদি আরব।
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। ভোগের দিক থেকেও ভারতের অবস্থান তৃতীয়। আগস্টে দেশটি ৪৭ লাখ ব্যারেল তেল আমদানি করেছে। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জুলাই মাসের তুলনায় আগস্টে ভারতের তেল আমদানি ১ শতাংশ কমেছে।
২০২৩ সালের জুলাই মাসের পর সৌদি আরব থেকে ভারত গত আগস্ট মাসে সবচেয়ে কম তেল আমদানি করেছে। এর পরিমাণ ছিল প্রতিদিন ৪ লাখ ৯৮ হাজার ২০০ ব্যারেল।
চেন্নাই পেট্রোলিয়ামের দক্ষিণ ভারতে প্রতিদিন ২ লাখ ১০ হাজার ব্যারেল তেল শোধন করার সক্ষমতাসম্পন্ন ব্যবস্থা রয়েছে। এই শোধনাগারে কোম্পানিটি কিছু ইউনিট বন্ধ রেখেছে। অন্যদিকে ভারত পেট্রোলিয়াম মধ্য ভারতে অবস্থিত তাদের বিনা রিফাইনারিতে মেরামত চালাতে কিছু ইউনিট বন্ধ রেখেছে। ফলে ওই শোধনাগারে তেল প্রক্রিয়াজাত করার সুযোগ কমেছে।
কম দামে পাওয়ার কারণে ভারতীয় রিফাইনারিগুলো প্রচুর পরিমাণে রুশ তেল কিনছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর পশ্চিমা অনেক দেশ মস্কোর ওপর নানা রকম নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি এসব দেশ রাশিয়া থেকে তেল কেনা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে।
রয়টার্স যেসব তথ্য পেয়েছে, তাতে দেখা গেছে, গত মাসে ভারতীয় রিফাইনারিগুলো প্রতিদিন কানাডা থেকে ১ লাখ ৩৮ হাজার ব্যারেল ও যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ৫৪ হাজার ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে। তবে আগস্টে রাশিয়ার তেল কেনা কমানোর কারণে ওপেক দেশগুলো থেকে ভারতের জ্বালানি কেনা চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওপেক দেশগুলোর মধ্যে ইরাক থেকে ভারতের তেল কেনা বেশি বেড়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




