চারবার প্রেমেও কেন বিয়ে করলেন না রতন টাটা ?


প্রকাশিত: ১২:৩১ ১০ অক্টোবর ২০২৪
বুধবার রাতে হঠাৎ রতন টাটার মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয় ভারত। ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা বুধবার (৯ অক্টোবর) রাতে ৮৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তিনি ‘এমন এক মানুষ, যার কোনো শত্রু নেই’, এত সফল একটা মানুষ, কিন্তু বিয়ে করেননি, নেই সন্তান। সদা সিঙ্গেল রতন টাটা একসময় ভুগতেন একাকিত্বে। যা নিয়ে কথাও বলেছিলেন তিনি প্রাক্তন প্রেমিকা সিমি গরেওয়ালের সঙ্গে।
বৃহস্পতিবার সিমি গরেওয়াল ফেসবুকে লিখলেন, ‘ওরা বলছে তুমি চলে গেছ। তোমার না থাকার এই ক্ষতি সহ্য করা খুব কঠিন .. বড্ড কঠিন.. বিদায় বন্ধু..’।
সিমি এবং রতন টাটা কয়েক দশক আগে ছিলেন সম্পর্কে। যদিও পরিণতি পায়নি সেই সম্পর্ক। বহু বছর আগে রতন টাটার সঙ্গে কিছুদিন ডেট করার কথা জানিয়েছিলেন সিমি।
একবার রেন্ডেভুস উইথ সিমি গারেওয়ালেও এসেছিলেন রতন টাটা। যেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি কখনোই বিয়ে করেননি। জবাব এসেছিল, ‘একটি পুরো সিরিজ (আমাকে বিয়ে করা থেকে বিরত করেছিল)- সময়, সেই সময়ে আমার কাজের মধ্যে শোষণ। আমি মাঝে মাঝে বিয়ে করার কাছাকাছি এসেছিলাম, কিন্তু এটি কার্যকর হয়নি।’
রতন টাটা আরও বলেছিলেন, তিনি প্রায় চারবার প্রেমে পড়েছিলেন এবং বিয়ের প্রায় কাছাকাছি পৌঁছেছিলেন, কিন্তু তা কখনোই কার্যকর হয়নি। যদিও তিনি মাঝে মাঝে একাকীত্ব অনুভব করেন, সেটাও স্বীকার করেছিলেন।
‘এমন অনেক সময় আসে যখন আমি আমার স্ত্রী বা পরিবার না থাকার কারণে একাকীত্ব বোধ করি। কখনো কখনো মনে হয় এগুলো থাকলে ভালো হত। আবার কখনো অন্যের উদ্বেগ বা অনুভূতি নিয়ে ভাবনা না করার যে স্বাধীনতা, তা উপভোগ করি। অনেক সময় একটু নিঃসঙ্গ লাগে।’
২০১১ সালে রতন টাটার সঙ্গে সম্পর্ক স্বীকার করে নেন সিমি।
অন্যদিকে, হিউমানস অফ বোম্বেকে দেওয়া এক সাক্ষাৎকারে টাটা জানিয়েছিলেন, ‘এলএ-তে থাকাকালীন আমি প্রথম প্রেমে পড়ি, প্রায় বিয়েও করে নিয়েছিলাম। কিন্তু আমাকে সেই সময় দেশে ফিরতেই হতো। আমার ঠাকুমা অসুস্থ। আমি ঠাকুমার কাছে আসি, ভেবেছিলাম আমার হবু স্ত্রীও আসবে। কিন্তু ভারত-চীন যুদ্ধের সময় মেয়েটির মা-বাবা ওকে অনুমতি দেয়নি।’ অবশ্য এই মেয়ে, সিমি গরেওয়াল নন।
তবে টাটা-সিমির কেন বিচ্ছেদ হয়- তা এখনো অজানা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




