রাশিয়ার অভ্যন্তরে হামলায় মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি ইউক্রেনকে


প্রকাশিত: ০১:৫৬ ১৮ নভেম্বর ২০২৪
উচ্চগতির এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র আটকানো কঠিন।
আজ সোমবার (১৮ নভেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয় ইউক্রেন এবার মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণের অনুমতি পেয়েছে। । ইউক্রেনের হাতে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তুলে দিয়ে যুক্তরাষ্ট্র শর্ত দেন, যুদ্ধক্ষেত্রে তা ব্যবহার করতে হবে। রাশিয়ার ভেতরে হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে না। তবে সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনকে রাশিয়ার ভেতরে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অনুমতি দিয়েছে। তবে হোয়াইট হাউস এখনও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ৩০৬ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
জানুয়ারিতেই ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। তিনি আগে দাবি করেছিলেন, দায়িত্ব নেওয়ার আগেই তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন।
রাশিয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র যদি কোনো ভাবে তাদের দেশের ভেতরে গিয়ে আঘাত করে, তাহলে যুদ্ধের তীব্রতা বেড়ে যাবে।
ব্রাজিলে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে ওলাফ শলৎস সাংবাদিকদের বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গত শুক্রবার (১৫ নভেম্বর) ফোনে কথা হয়েছে । আরও বলেন ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশের সমর্থন এবার কমে যাবে, এই ভুল ধারণা ভাঙানো দরকার । ডোনাল্ড ট্রাম্প আবার মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছেন।
পোল্যান্ডের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক বলেছেন, ‘দুই বছরের মধ্যে প্রথমবার পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন শলৎস। তারপরেই ইউক্রেনে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া। বোঝা যাচ্ছে, ইউক্রেনকে সমর্থনের বিকল্প টেলিফোন-কূটনীতি হতে পারে না।’ তার মতে, আগামী কয়েক সপ্তাহ শুধু যুদ্ধের ক্ষেত্রে নয়, ভবিষ্যতের জন্যও খুব গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




