রাশিয়ার ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র, ঘুম হারাম বিশ্ব মোড়লদের


প্রকাশিত: ০১:৩১ ২৩ নভেম্বর ২০২৪
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপজুড়ে যে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছে তার অন্যতম কারণ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ । ‘ওরেশনিক’ এর ভয়াবহতা চিন্তা করে ইতিমধ্যেই সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র ইউরোপের প্রায় প্রতিটি দেশকে হুমকির মধ্যে ফেলতে পারে। ইউরোপ জুড়ে আলোচিত এই ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র নিয়ে সোমা ইসলামের বিশেষ প্রতিবেদন
‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র, বর্তমানে গোটা বিশ্ব জুড়ে এক আতংকের নাম। শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়ে যাওয়া এই ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহতে আধুনিক কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখনো তৈরি হয়নি বলেই জানা যাচ্ছে। সম্প্রতি রাশিয়া ইউক্রেনের দনিপ্রো শহরে একটি নতুন মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ হামলা চালিয়ে রীতিমতো বিশ্ব নেতাদের তথা ঘুম হারাম করেছে বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের। অপারমাণবিক হাইপারসনিক কনফিগারেশনের এই ‘ওরেশনিক’ সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। শুধু তাই নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, প্রতি সেকেন্ডে প্রায় ৩ কিলোমিটার গতি সম্পন্ন ওরেশনিক মাঝপথে গতিপথ পরিবর্তনের ক্ষমতা থাকায় এটি অনাক্রমণীয়। ওরেশনিক ক্ষেপণাস্ত্রে তিন থেকে ছয়টি পৃথকভাবে নিয়ন্ত্রিত ওয়ারহেড যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি ‘সমসাময়িক রুশ ক্ষেপণাস্ত্র প্রকৌশলের এক অনন্য সৃষ্টি’ বলেও মন্তব্য করেন পুতিন।
ইউক্রেনীয় সংবাদমাধ্যমের মতে, ওরেশনিকের পাল্লা ৩,০০০-৫,০০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটি কপুস্তিন ইয়ার রেঞ্জ থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত দনিপ্রো তে আঘাত হানে। এর ফলে ওরেশনিকের মতো নতুন প্রজন্মের অস্ত্র ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্র ইউরোপের প্রায় প্রতিটি দেশকে হুমকির মধ্যে ফেলতে পারে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর




