পাকিস্তানে ফিরতে পেরে দারুণ খুশি মালালা ইউসুফজাই

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৬:৩২ ১১ জানুয়ারী ২০২৫
আজ শনিবার পাকিস্তানে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। ইসলামিক বিশ্বে নারীদের শিক্ষা নিয়ে দুই দিনব্যাপী এই সম্মেলনে যোগ দিতে আসা মালালা বলেছেন, তিনি ‘অভিভূত’ এবং দেশে ফিরতে পেরে ‘আনন্দিত’।
২০১২ সালে তালেবান জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর মালালাকে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এরপর থেকে তিনি মূলত যুক্তরাজ্যে বসবাস করছেন এবং নারীশিক্ষার অধিকার নিয়ে কাজ করে আসছেন। প্রাণনাশের ঝুঁকির কারণে খুব কমবারই তিনি পাকিস্তানে ফিরে গেছেন।
সম্মেলনে অংশ নিতে শনিবার ইসলামাবাদে মা-বাবার সঙ্গে উপস্থিত হয়ে মালালা বলেন, "পাকিস্তানে ফিরে আসতে পেরে আমি অত্যন্ত সম্মানিত অনুভব করছি।"
সম্মেলনে মুসলিম অধ্যুষিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। এতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও বক্তব্য দিয়েছেন। রবিবার মালালার বক্তব্য দেওয়ার কথা রয়েছে, যেখানে তিনি আফগানিস্তানে নারীদের শিক্ষার অধিকার নিয়ে আলোচনা করবেন।
মালালা বলেন, "আমি আফগান নারীদের শিক্ষার ওপর বিশেষ জোর দিতে চাই।" আফগানিস্তান একমাত্র দেশ যেখানে নারীদের বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে যেতে নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও জানান, তালেবান নেতাদের নারীদের অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির আওতায় আনার বিষয়েও কথা বলবেন।
পাকিস্তানের শিক্ষামন্ত্রী খালিদ মকবুল সিদ্দিকি জানিয়েছেন, তারা আফগানিস্তানের তালেবান প্রশাসনকে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাননি।
পাকিস্তান তালেবান এবং আফগান তালেবান আলাদা গ্রুপ হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং উভয়েরই নারীশিক্ষার প্রতি বিরূপ দৃষ্টিভঙ্গি বিদ্যমান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




