টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০১:১৭ ১৫ জানুয়ারী ২০২৫
যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি এমা রেনল্ডস, টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হয়ে নতুন অর্থনীতিবিষয়ক মিনিস্টারের দায়িত্ব গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে এই পদে নিয়োগ দিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
৪৭ বছর বয়সী এমা রেনল্ডস লেবার পার্টির অভিজ্ঞ রাজনীতিবিদ। গত বছরের নির্বাচনে ওয়াইকম্ব থেকে এমপি নির্বাচিত হয়ে ১৪ বছর পর লেবার পার্টিকে ক্ষমতায় ফেরানোর অবদান রাখেন। এর আগে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ পদে এমা রেনল্ডসের পূর্বসূরি ছিলেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসায় এবং শেখ হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে বিশেষ সুবিধা নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসায় তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিক বিনামূল্যে দুটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। এই বিতর্ক লেবার পার্টিকে চাপে ফেলে। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক খাতের দুর্নীতি দমন বিভাগে কাজ করলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ লেবার পার্টির জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।
এমা রেনল্ডসের নিয়োগের মাধ্যমে লেবার পার্টি যুক্তরাজ্যের অর্থনৈতিক খাতে স্বচ্ছতা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চায়। তার অভিজ্ঞ নেতৃত্বের ওপর নির্ভর করে পার্টি দেশটির আর্থিক ব্যবস্থাকে আরও সুসংহত করার আশা করছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




