গাজায় ইসরাইলি বর্বরতা আজীবন তাড়িয়ে বেড়াবে ব্লিঙ্কেনকে!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০১:৩৭ ১৮ জানুয়ারী ২০২৫
গাজায় নির্বিচারে ধ্বংসাত্মক হামলার মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালাচ্ছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের এই হামলায় নিঃশর্ত সমর্থন বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের জন্য আজীবন গ্লানির কারণ হবে বলে মনে করেন সাবেক মার্কিন কূটনীতিক হালা রারিত।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা হালা রারিত ২০২২ সালের এপ্রিলে গাজা যুদ্ধের সময় ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন। সম্প্রতি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গাজায় মানবাধিকার লঙ্ঘনের তথ্য থাকার পরও যুক্তরাষ্ট্র ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করেনি।
রারিত বলেন, “তারা ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করেছে। মানবাধিকার লঙ্ঘনকারীদের কাছে অস্ত্র হস্তান্তর মার্কিন আইনে নিষিদ্ধ, তবু বাইডেন প্রশাসন এই নিষেধাজ্ঞা অমান্য করে অস্ত্র সরবরাহ চালিয়ে গেছে।”
গাজায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৪৬,৮৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খাদ্য সংকট ও ত্রাণ বিতরণে বাধার কারণে কয়েক লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে আছেন। অথচ ব্লিঙ্কেন কংগ্রেসকে নিশ্চিত করেছিলেন যে ইসরাইল মানবিক সহায়তায় বাধা দিচ্ছে না।
এ সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ব্লিঙ্কেনের বক্তৃতাকালে অধিকারকর্মীরা তাকে ‘গণহত্যার পররাষ্ট্রমন্ত্রী’ বলে স্লোগান দেন। শেষ সংবাদ সম্মেলনেও তিনি সাংবাদিকদের কঠোর প্রশ্নবাণে জর্জরিত হন।
রারিত বলেন, “ইতিহাস ব্লিঙ্কেনকে তার ভূমিকার জন্য বিচার করবে। গাজায় ইসরাইলি বর্বরতায় তার ভূমিকা তাকে আজীবন তাড়িয়ে বেড়াবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




