বেশির ভাগ ইসরায়েলি নেতানিয়াহুর পদত্যাগ চান!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:৩৪ ২৫ জানুয়ারী ২০২৫
ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানিয়েছেন দেশটির বেশিরভাগ নাগরিক। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা এবং দেশটির নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে এই ক্ষোভ।
ইসরায়েলের গণমাধ্যম দৈনিক মারিভ পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ ইসরায়েলি নাগরিক নেতানিয়াহুর পদত্যাগ চান। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৯ শতাংশ নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদে রাখতে আগ্রহী, আর ১৯ শতাংশ কোনো মন্তব্য করেননি।
জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন লিকুদ পার্টির সমর্থক, ক্ষমতাসীন জোট এবং বিরোধী দলের সমর্থকরা। বিশেষত লিকুদ পার্টির সমর্থকদের ১৮ শতাংশই নেতানিয়াহুর পদত্যাগের পক্ষে। অন্যদিকে বিরোধী দলের ৯৩ শতাংশ এবং জোট সরকারের ৩১ শতাংশ সমর্থকও একই দাবি জানিয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের চালানো হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। সেই ঘটনার পর থেকেই নেতানিয়াহুর নিরাপত্তা নীতি এবং ব্যর্থতার সমালোচনা শুরু হয়।
গাজার পরিস্থিতি নিয়ে ইসরায়েলি সামরিক অভিযানের কঠোর সমালোচনা এবং যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৮ শতাংশ বিশ্বাস করেন, বর্তমান যুদ্ধবিরতি সফল হবে। তবে ৩৯ শতাংশের মতে, এই বিরতি টিকবে না।
জরিপে আরও জানা যায়, যদি এখনই নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে বিরোধী জোট ১২০ আসনের মধ্যে ৫৯টি আসনে বিজয়ী হতে পারে। নেতানিয়াহুর জোট পেতে পারে ৫০টি আসন এবং আরব পার্টিগুলো পেতে পারে ১০টি আসন। খবর: আনাদোলু
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




