ডিওজিই কেলেঙ্কারি: ইলন মাস্ক কি সত্যিই ‘গভর্নমেন্ট হ্যাক’ করেছেন?

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:০৯ ৮ ফেব্রুয়ারী ২০২৫
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ১৯টি অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক অ্যাটর্নি জেনারেল নিউইয়র্কের ফেডারেল আদালতে মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ইলন মাস্কের নেতৃত্বাধীন ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’ (ডিওজিই) অবৈধভাবে মার্কিন ট্রেজারি বিভাগের গুরুত্বপূর্ণ পেমেন্ট সিস্টেমের ডেটায় প্রবেশ করেছে।
বার্তা সংস্থা এপি-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেছেন, ট্রেজারি বিভাগের অর্থ লেনদেন ব্যবস্থা আমেরিকানদের সামাজিক সুরক্ষা নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্যসহ সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে। ট্রাম্প প্রশাসন ডিওজিইকে এই তথ্যভান্ডারে প্রবেশের অনুমতি দিয়েছে, যা ফেডারেল আইনের লঙ্ঘন।
ডিওজিই মূলত সরকারি খরচ কমানোর লক্ষ্যে গঠিত হলেও, এই সংস্থার হাতে নাগরিকদের ব্যক্তিগত তথ্য চলে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। লেটিশিয়া জেমস বলেন, ‘এই অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে গঠিত সংস্থা, যা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির নেতৃত্বে পরিচালিত, এ ধরনের সংবেদনশীল তথ্য পাওয়ার অনুমতি পেতে পারে না।’
নিউইয়র্ক ছাড়াও মামলায় আরও ১৮টি রাজ্যের অ্যাটর্নি জেনারেল যুক্ত রয়েছেন। এই রাজ্যগুলো হলো—অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়্যার, হাওয়াই, ইলিনয়, মেইন, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিনেসোটা, নেভাডা, নিউ জার্সি, নর্থ ক্যারোলাইনা, ওরেগন, রোড আইল্যান্ড, ভারমন্ট এবং উইসকনসিন।
মামলায় বলা হয়েছে, ডিওজিই–এর এই কার্যক্রম কংগ্রেস দ্বারা অনুমোদিত তহবিল ব্যবস্থায় হস্তক্ষেপ করছে এবং এটি সংবিধানের ক্ষমতার বিভাজন নীতির পরিপন্থী। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট-এর বিরুদ্ধে দীর্ঘদিনের তথ্য সুরক্ষা নীতিতে পরিবর্তন এনে ডিওজিই–কে অবৈধভাবে তথ্যপ্রাপ্তির অনুমতি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ডিওজিই–এর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন এবং দাবি করেছেন, সংস্থাটি জনগণের অর্থ সাশ্রয় করছে। তবে মামলার বাদীপক্ষ মনে করে, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা ও আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
সূত্র: এপি নিউজ
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




