তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:২৫ ১৩ ফেব্রুয়ারী ২০২৫
তাইওয়ান প্রণালীতে উত্তেজনার নতুন অধ্যায়! যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ প্রবেশের খবরে কড়া প্রতিক্রিয়া দিলো চীন। ওয়াশিংটনের দাবি, এটি নিয়মিত সামরিক মহড়ার অংশ, তবে বেইজিং একে উসকানিমূলক পদক্ষেপ বলেই মনে করছে।
যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের দুটি যুদ্ধজাহাজ মঙ্গলবার তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, এটি একটি রুটিন অপারেশন, যা আন্তর্জাতিক জলসীমায় স্বাধীন চলাচলের অধিকার নিশ্চিত করতে পরিচালিত হয়।
এই প্রথমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করলো তাইওয়ান প্রণালীতে। এর আগে ২০২২ সালে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরও এমন উত্তেজনা তৈরি হয়েছিল।
চীন ইতোমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে হুঁশিয়ারি দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। তারা দাবি করেছে, মঙ্গলবার থেকেই চীনা যুদ্ধবিমান ও রণতরীগুলো তাইওয়ানের চারপাশে টহল দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, তাইওয়ানের সাম্প্রতিক নির্বাচনে চীন-বিরোধী দল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির জয়ও এই উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে।
এখন প্রশ্ন একটাই—এই পরিস্থিতি কি নতুন করে চীন-যুক্তরাষ্ট্র সংঘাতের দিকে নিয়ে যাবে? নাকি কূটনৈতিক তৎপরতায় সমাধানের পথ বের হবে? আপাতত নজর থাকছে ওয়াশিংটন এবং বেইজিংয়ের পরবর্তী পদক্ষেপের দিকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




